২৪ঘণ্টা অনলাইন : বাঙালি সমাজে চল্লিশ মানেই হাঁটুতে ব্যথা, কেউ ভোগেন উচ্চ রক্তচাপে, কারও ধরা পড়ে ডায়াবিটিস, কেউ বা ইউরিক অ্যাসিডের রোগী। অসুখের শেষ নেই। একটি বিশেষ আসন করলেই উপকার পাবেন।
বয়স বাড়লেই হাড়ের সমস্যা, অতিরিক্ত মেদ জমে যাওয়া, হজমের গোলমালে ভোগেন বেশির ভাগই। বাঙালি সমাজে চল্লিশ মানেই হাঁটুতে ব্যথা, কেউ ভোগেন উচ্চ রক্তচাপে, কারও ধরা পড়ে ডায়াবিটিস, কেউ বা ইউরিক অ্যাসিডের রোগী। অসুখের শেষ নেই। সেই সঙ্গে মানসিক নানা সমস্যাও নাজেহাল করে দেয়। যদি শরীর ও মন সুস্থ রাখতে হয়, তা হলে এমন কিছু যোগাসন অভ্যাস করতে হবে, যাতে চল্লিশের পরেও শরীর থাকে সুস্থ ও চনমনে। তার মধ্য়ে একটি হল অর্ধচন্দ্র চাপাসন।
কী ভাবে করবেন?
১) ম্যার উপর সোজা হয়ে দাঁড়ান। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
২) ধীরে ধীরে ডান পা তুলুন ও হাঁটু ভাঁজ করুন।
৩) এ বার শরীর বাঁকিয়ে বাঁ হাত দিয়ে মাটি স্পর্শ করুন। ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল বা গোড়ালি ধরতে হবে।
৪) হাঁটু ভাঁজ করতে না পারলে এক পা যতটা সম্ভব তুলে, এক হাত দিয়ে মাটি স্পর্শ করুন, অন্য হাতটি মাথার পাশ দিয়ে উপরে তুলুন।
৫) এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।
লাভ কী হবে?
এই ভঙ্গি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
ঊরু এবং পিঠের পেশী শক্তিশালী করে।
এই ভঙ্গি শরীরের নমনীয়তা বাড়াতে সাহায্য করে।
হজম ক্ষমতা বাড়ায় ও অম্বলের সমস্যা দূর করে।
এটি মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।
কারা করবেন না?
অর্ধচন্দ্র চাপাসন করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন অন্তঃসত্ত্বা অবস্থায় বা গুরুতর আঘাত থাকলে এই ভঙ্গি করা উচিত নয়।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।