শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের কাজে হতাশ অমিতাভ বচ্চন

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৮:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাবার জুতোয় পা গলানোর বৃথা চেষ্টায় হারিয়ে গিয়েছেন বহু অভিনেতা। বাবার সঙ্গে অভিষেকেরও অবিরাম তুলনা চলছে। পুত্রকে নিয়ে হতাশ অমিতাভ। হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন। বলিউডে আসার দিন থেকে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা চলেছে নিরন্তর। কেরিয়ারের শুরুর দিকে কটাক্ষ সমালোচনায় জর্জরিত হতে হয়েছে অভিষেককে। যদিও সময়ের সঙ্গে পরিণত হয়েছেন তিনি। হিন্দি সিনেমার ভরসাযোগ্য অভিনেতা হয়ে উঠতে পেরেছেন। তবে, ছেলেকে নিয়ে খুশি নন অমিতাভ। বরং, হাতাশায় ভুগছেন অভিষেকের কারণে!

বিখ্যাত তারকার সন্তানের কাঁধে দায়িত্ব অনেক। বলিউডের ইতিহাসে এ রকমও দেখা গিয়েছে, বাবার জুতোয় পা গলানোর বৃথা চেষ্টায় হারিয়ে গিয়েছেন বহু অভিনেতা। ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করার পর অভিষেককে কিন্তু পায়ের নীচে শক্ত জমি পেতে বিস্তর পরিশ্রম করতে হয়েছে। এক সময় দর্শকের সমালোচনার পাশপাশি বাবার কাছে সমালোচিত হয়েছে অভিষেককে। ছেলের অভিনয় দেখে হতাশ হয়ে গিয়ে অমিতাভ বলেছিলেন, “এই জন্য এত খরচ করেছি তোমার পড়াশোনার পিছনে! একটা সংলাপ বলতে পার না!” ঘটনাটি ২০০৪ সালের, রাম গোপাল বর্মা ‘সরকার’ ছবিতে প্রথম বার বাবা-ছেলে একসঙ্গে। স্ক্রিন টেস্টের জন্য বাবা অমিতাভের সঙ্গে একটি সংলাপ বলতে হবে। ওই বছরই অভিষেকের ‘যুবা’ ছবি মুক্তি পেয়েছে। সিঙ্গাপুরে এই ছবির বিশেষ প্রদর্শনী শাম্মি কপূর অভিষেকের প্রশংসা করেন। ছেলের প্রশংসায় চোখ ছল ছল করে উঠেছিল মা জয়া বচ্চনের। কিন্তু সেই সময় কোনও মন্তব্য করতে চাননি অমিতাভ। স্বল্প কথায় বলেন, “যা বলার পরে বলব।” পরে জানিয়েছিলেন অভিষেকের অভিনয় ‘যুবা’ ছবিতে মোটেই ভাল লাগেনি তাঁর। তার পরই সরকার’ ছবিতে চুক্তিবদ্ধ হন বাবা-ছেলে।

অভিষেকের কথায়, “স্ক্রিন টেস্টের দিন খুব ঘাবড়ে ছিলাম, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার সংলাপের মধ্যে ছিল একটা শব্দ ‘জি’ (‘আজ্ঞে’)। আমাকে বাবা পিছন থেকে ডাকবে আমাকে বলতে হবে ‘জি’। সেটা কিছুতেই বলতে পারছিলাম না। ওই অংশটা পরিচালককে ফেলে দিতে হয়। সেই ঘটনার পর গাড়িতে ডেকে বাবা বলেছিলেন, এই জন্য এক কষ্ট করে রোজগার করে লেখাপড়া শিখিয়েছি? একটা উচ্চারণ করতে পারছ না!” যদিও এখন অবশ্য একেবারেই উলটপুরাণ। ছেলের প্রতিটি ছবি মুক্তির আগে পরে তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন বিগ-বি। ছেলেকে কটু কথা বললে রীতিমতো লড়াই করেন সমাজমাধ্যমে।

অমিতাভ বচ্চনের ছেলে হিসেবে তিনি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি না, তা নিয়ে তর্কের অবকাশ রয়েছে। তবে অভিষেক বচ্চন নিজে মনে করেন, যে ‘স্টারডম’ তাঁর বাবা অর্জন করেছেন, তা আর অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। অভিষেকের মতে, বিগ-বি’র মতো ‘স্টারডম’-এর আকাঙ্ক্ষা তাঁর কখনওই ছিল না। অন্য কারও সে চেষ্টা করা উচিত নয়। অভিষেক মনে করেন, অমিতাভ হলেন সূর্যের মতো। তাঁকে আবর্তন করেই সকলের চলা উচিত। নিজের দুই দশকের কেরিয়ারকে সামগ্রিক ভাবে একটি শিক্ষার প্রক্রিয়া হিসেবেই নিচ্ছেন অভিষেক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।