শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আঙুল উঠেছে পরাগের দিকে

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৮:০২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে চোখের জল বাধ মানছিল না স্বামী পরাগ ত্যাগীর। তবু তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। শেফালীর মৃত্যুর ঠিক পরেই পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ। সেই নিয়েও প্রশ্ন উঠেছিল।

শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে চোখের জল বাধ মানছিল না স্বামী পরাগ ত্যাগীর। তবু তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। শেফালীর মৃত্যুর ঠিক পরেই পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ। সে বিষয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু শেফালীকে নিয়ে গর্ব বোধ করতেন পরাগ। জনসমক্ষে স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

‘বিগবস্‌ ১৩’-তে যোগ দিয়েছিলেন শেফালী জরীওয়ালা। সেই সময়ে ‘বিগবস্‌’-এর ঘরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন পরাগ। দীর্ঘ দিন পরে দেখা হয়েছিল স্বামী-স্ত্রীর। সেই মুহূর্ত দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শক। পরাগকে দেখেই ছুটে গিয়েছিলেন শেফালী। লাফিয়ে স্বামীর কোলে উঠে পড়েছিলেন এবং উষ্ণ আলিঙ্গন করেছিলেন। সেই সময়ে ক্যামেরার সামনেই শেফালীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরাগ।

স্ত্রীর হাতে চুম্বন করে পরাগ সেই দিন বলেছিলেন, “সবাই আমাকে দেখে বলছেন, ‘ওই দেখো শেফালীর স্বামী’। আমার এটা শুনে দারুন লাগছে। গর্ব বোধ হচ্ছে।” আনন্দে লাফিয়ে উঠেছিলেন শেফালী। পরাগকে দেখে বলেছিলেন, “আমি এখানে গোল রুটি বানানো শিখে গিয়েছি।” স্ত্রীকে ‘আমার সোনা বাচ্চা’ বলেও সম্বোধন করেছিলেন তিনি। এই মুহূর্ত দেখে দর্শকরা নতুন করে প্রেমে বিশ্বাস করতে শুরু করেছিলেন।

শেফালী ও পরাগের পরিবারের এক সদস্য তাঁদের পোষ্য সারমেয় সিম্বা। অভিনেত্রীর মৃত্যুর পরের দিন সকালে সেই সিম্বাকে নিয়ে বাড়ির সামনেই হাঁটতে বেরোন পরাগ। তাঁর এক হাতে ছিল সিম্বার গলার বেল্ট। আর এক হাতে শেফালীর ছবি ছিল। এই দৃশ্য দেখেই নেটাগরিক চড়াও হন শেফালীর স্বামীর উপর। প্রশ্ন তোলেন, কী ভাবে স্ত্রীর মৃত্যুর পরে কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন? তবে পরাগ ও শেফালীর পুরনো ভিডিয়ো দেখে বদলে গিয়েছে তাঁদের মত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।