শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মন শান্ত রাখতে ধ্যান করুন

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৭:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শরীর এবং মন ভাল রাখতে ধ্যান, প্রাণায়াম করতে বলেন চিকিৎসক থেকে মনোবিদেরা। কিন্তু বাড়িতে কি ধ্যান করা যায়? কোন স্থান মন শান্ত করার জন্য উপযুক্ত হতে পারে? ঘুম ভেঙে চোখ খোলা থেকে শুরু দৌ়ড়। বাড়ি, অফিস, সংসার— গতিময়তার যুগে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে বাড়ছে ক্লান্তি, বাড়ছে রোগ, অবসাদ, উদ্বেগও। আপনি চাইলে বাড়িতেই ধ্যানের অভ্যাস শুরু করতে পারেন। তার আগে জেনে নিন কোন পরিবেশে মনঃসংযোগে সুবিধা হবে?

মনোবিদ থেকে মনোরোগ চিকিৎসকেরা বার বার বলছেন, চঞ্চল মনকে বশে রাখতে, দুর্ভাবনা থেকে মুক্তি পেতে ধ্যানের অভ্যাস করতে। প্রাণায়াম করতে। তাঁরা অনেকেই বলছেন, অন্তত দিনের কিছুটা সময় শান্ত এবং সোজা হয়ে বসে একমনে কোনও কিছু চিন্তা করার চেষ্টা করতে। কিম্বা কিছু ক্ষণের জন্য চুপ করে বসে থাকাই রপ্ত করতে। সেই চেষ্টা করতে গেলেও যথাযথ পরিবেশের দরকার। কথাবার্তা, জো্রে শব্দ একাগ্রচিত্ত কোনও কিছু ভাবনায় ছেদ ঘটাতে পারে। মনকে শান্ত করতেও অসুবিধা তৈরি করতে পারে। তা হলে বাড়িতে কোথায় বসে ধ্যানের অভ্যাস করবেন?

বাড়ি ছোট হোক বা বড়, ঘরে আসবাব থাক না থাক— চাইলেই বাড়ির এক কোণে ধ্যানাভ্যাস করা যায়, বলছেন ধ্যান নিয়ে যাঁরা চর্চা করেন তাঁদেরই কেউ কেউ। বাড়ির কোনও একটি স্থানকে ধ্যানের উপযোগী করে তোলা তাই কঠিন নয়। বরং লক্ষ্য হওয়া উচিত, ধ্যানেই মনঃসংযোগ করা।

কোনও জায়গায় ধ্যানে বসে গেলেই চলে?
ধ্যানের সময় মনও পরিপার্শ্বের সঙ্গে সংযুক্ত হয়। তাই শান্ত জায়গা মন কেন্দ্রীভূত করতেও সাহায্য করে। তা ছাড়া, প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে বসে মনকে সংযত করার চেষ্টা করলে কাজটাও সহজ হতে পারে। চোখ খুলে অন্য প্রান্তে কী দেখা যাচ্ছে, সেটিও জরুরি।

ধ্যান করার জন্য আদর্শ স্থান খুঁজবেন কীভাবে?
প্রথম শর্তই হল বাড়ির সবচেয়ে শান্ত জায়গাটি বেছে নেওয়া। রান্নাঘর, বসার ঘরের মতো জায়গার আশপাশ এড়িয়ে চলুন। বাড়িতে অন্য সদস্য থাকলে, এই জায়গাতেই শব্দ বেশি হয়।

দ্বিতীয় শর্ত হল জায়গাটি হতে হবে আলো-হাওয়া সমৃদ্ধ। ঘরের কোনও কোণ, শোয়ার ঘরে একটি প্রান্ত যেখানে রোদ এসে পড়ে তেমন স্থান বেছে নিতে পারেন। সকালেই যেহেতু ধ্যান অভ্যাস করা ভাল, তাই পূর্বমুখী জানলার কাছাকাছি স্থান বেছে নিতে পারেন। যেখানে সকালের নরম রোদ, বাইরের হাওয়া আসবে। তৃতীয় শর্ত, আরামদায়ক কোনও স্থান। তবে খাট বা সোফা নয়। বরং ঘরের কোনও কোণ বেছে নেওয়া যায় যেখানে যোগা ম্যাট বা আসন পেতে নিতে পারেন। মাটিতে বসার অসুবিধা থাকলে চেয়ারেও বসতে পারেন।

কীভাবে ধ্যান করার উপযোগী করে তুলবেন?
শোয়ার ঘর বা পড়াশোনার ঘর, যে কোনও ঘরের একটি অংশ ধ্যানাভ্যাসের জন্য বেছে নিতে পারেন। সাময়িক ভাবে কোনও কাপড়, চাদর বা অন্য কোনও কিছুর আড়ালও তৈরি করে নিতে পারেন। ঘরের বিক্ষিপ্ত জিনিসপত্রে চোখ পড়লে মন কেন্দ্রীভূত করতে অসুবিধা হতে পারে। সে জন্যই এমন আয়োজনের প্রয়োজন। ধ্যানাভ্যাসের জন্য বিভিন্ন সুরের সাহায্য নিতে পারেন। ইন্টারনেটে সার্চ করলেই এমন শব্দ, সুর পাওয়া যায়। যে সময় ধ্যান অভ্যাস করবেন বাড়ির লোকেদের বলে রাখতে পারেন, কেউ যেন চেঁচামেচি বা ডাকাডাকি না করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।