শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় ত্বকের যত্নে তিন ধাপ

প্রকাশিত - ০১ জুলাই, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বর্ষায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি হয়তো ভাজাপোড়া এবং অতিরিক্ত তেল-ঝাল খাবার এড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি একদম ঠিক কাজটিই করছেন। এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা এবং বেশি করে ফলমূল ও শাকসবজি খাওয়াও জরুরি। এর সবকিছুই ত্বককে ভেতর থেকে ভালো রাখবে। কিন্তু ত্বক পুরোপুরি ভালো রাখার জন্য আরও কিছু যত্ন নেওয়া জরুরি। 

ক্লিনজিং
অন্যান্য ঋতুতে ত্বকের ক্লিনজিং ব্যবহার করুন কিংবা না করুন, বর্ষায় ক্লিনজিং-এর ব্যবহার মাস্ট। কাজের প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন, বাইরে থেকে ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। ত্বকের যত্নের শেষ কথা নয়। প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। তার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকের জমে থাকা ময়লা দূর হয়ে যাবে।

এক্সফোলিয়েশন
বর্ষায় ত্বকের যত্নে এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ ধাপ। এই নিয়মে আপনি ত্বকের মরা কোষ দূর করতে পারেন। এতে ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়ে। ব্রণ হওয়া থেকে ত্বককে রক্ষা করা যায়। ঠিক এই কারণেই ত্বকে এক্সফোলিয়েশন জরুরি। এক্সফোলিয়েশনের জন্য স্ক্রাবার ব্যবহার করতে পারেন। পাশাপাশি এক্সফোলিয়েশনের জন্য কফি, অ্যালোভেরাও বেশ উপকারী।

সিরাম
ত্বক ভালো রাখার আরেকটি দাওয়াই হতে পারে সিরাম। ত্বকের জন্যেও সিরাম দারুণ উপকারী। ত্বকের পক্ষে সবচেয়ে ভালো ভিটামিন সি সমৃদ্ধ সিরাম।এই ভিটামিন ত্বকের টান টান ভাব বজায় রাখে। সেক্ষেত্রে ত্বকের সিরাম কেনার আগে দেখে নিন তাতে নিয়াসিনামাইড এবং স্যালিসিলিক অ্যাসিড আছে কি না। উল্লেখ্য, ত্বক পরিপূর্ণ যত্নে ময়েশ্চরাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।