শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষণ দিতে গিয়ে অঝোরে কাঁদলেন কিম জং উন

প্রকাশিত - ০১ জুলাই, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কিম জং-উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ক্ষমতা দিয়ে বসানো হয়েছে তাঁকে।  রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নীতি নির্ধারণে একচ্ছত্র নিয়ন্ত্রণ আছে এই নেতার। কিম জং উনকে সারাবিশ্বের মানুষ জানেন স্বৈরাচারী শাসক হিসেবে। কিন্তু এবার তাকে দেখা গেছে ভিন্নরূপে। প্রকাশ্যে অঝোরে কেঁদেছেন তিনি।

মঙ্গলবার (০১ জুলাই) সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে অঝোরে কেঁদেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কান্না করেন তিনি। রাশিয়ায় যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরিয়ার সেনাদের সম্মান জানাতে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে অশ্রুসিক্ত হন কিম। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রের ফুটেজ দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিম কফিনে হাত রেখে হাঁটু গেড়ে বসে রয়েছেন। ভিডিওতে কফিনগুলো উত্তর কোরিয়ার পতাকায় মোড়ানো দেখা গেছে। এ সময় তার চোখ অশ্রুসজল এবং দ্রুত নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি। অনুষ্ঠানে দেখানো পৃথক দৃশ্যে দেখা যায়, কিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক অভিযান অনুমোদন করছেন। ওই অঞ্চলে গত বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যুদ্ধে অংশ নিতে গিয়ে প্রায় ৬ হাজার উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন এর আগে গত বছর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, গত ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর জাহাজে করে উত্তর কোরিয়ার স্পেশাল অপারেশনের অন্তত ১৫০০ সেনাকে রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে নিয়ে যাওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শিগগিরই উত্তর কোরিয়ার আরও সৈন্য রাশিয়ায় পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতি তৃতীয় কোনো দেশের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি করতে পারে এবং উত্তর কোরিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এনআইএস জানিয়েছে, রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়ান সামরিক ইউনিফর্ম, অস্ত্র এবং জাল শনাক্তকরণ নথি সরবরাহ করা হয়েছে। বর্তমানে ভ্লাদিভোস্টকের সামরিক ঘাঁটি এবং উসুরিয়স্ক, খবরোভস্ক এবং ব্লাগোভেশচেনস্কতে তারা অবস্থান করছে। প্রশিক্ষণ শেষ হলে তাদের যুদ্ধ অঞ্চলে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।