শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কোথায় যেতে পারেন তসলিমা

প্রকাশিত - ২৮ জুন, ২০২৫   ০৭:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মৌলবাদের কঠোর সমালোচনা, নিজ ধর্মের অন্ধকার দিকগুলি তুলে ধরে একের পর এক সাহিত্যকর্ম, পর্দাপ্রথার আড়ালে কট্টরপন্থীদের নগ্ন রূপ প্রকাশ্যে এনে ধর্মের গোঁড়ামিতে আঘাত করা- এসব মিলেমিশেই তসলিমা নাসরিন এক বলিষ্ঠ, দৃঢ় চরিত্র। আর তাতেই সাহিত্যের প্রতি তাঁর একনিষ্ঠ জীবনে এসেছে নানা অবমাননা, লাঞ্ছনা, তৈরি হয়েছে বিতর্কের পাহাড়। সম্প্রতি বঙ্গ রাজনীতিতে তিনি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছেন লেখিকা। কলকাতা থেকে একদা ‘বিতাড়িত’ তসলিমাকে ফের শহরে ফেরাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। গত মার্চেই রাজ্যসভায় তা নিয়ে বক্তব্য পেশ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এপ্রসঙ্গে তাঁকে ধন্যবাদও জানিয়েছিলেন তসলিমা খোদ। এবার শমীকের আবেদনে সাড়া দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের যে কোনও প্রান্তে নির্ধিদ্বায় যেতে পারেন তসলিমা নাসরিন।

শুক্রবার বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের তরফে শমীক ভট্টাচার্যের কাছে যে চিঠি পৌঁছেছে, তাতে উল্লেখ, “আপনার উদ্বেগ সম্পর্কে আমরা অবগত। তসলিমা নাসরিনকে যে ভারতীয় ভিসা দেওয়া হয়েছে, বর্তমান বিধির শর্ত মেনে উনি ভারতের যে কোনও স্থানে যেতে পারেন।” বিগত প্রায় দু’দশক ধরে নিজের মাতৃভূমি বাংলাদেশে ঢুকতে পারেননি তসলিমা নাসরিন। অহরহ লেখিকার সোশাল মিডিয়ায় সেই ক্ষোভ ঝড়ে পড়ে। এবার ভারত-পাক সংঘাতের আবহে যখন বাংলাদেশের একাংশের সুর পাকপন্থী, তখন এমতাবস্থায় তসলিমা নাসরিনকে নিয়ে বিদেশ মন্ত্রকের এহেন চিঠি বেশ ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে ওয়াকিবহলমহল। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, লেখিকা কি আর কলকাতায় ফিরবেন? সেপ্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখও খুলেছেন তসলিমা নাসরিন।

তসলিমা জানিয়েছেন, “রেসিডেন্ট পারমিট হোক বা ভিসা, আমাকে যেটা দেওয়া হয়েছে তাতে আমি রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ু থেকে কেরল সবজায়গায় যাচ্ছি। আর কলকাতায় কি আমার যেতে ইচ্ছে করে না? কলকাতা বইমেলায় আমার বই বেরয়। পাঠকরা কেনেন। তাঁদের মাঝে গিয়ে দু’ দণ্ড সময় কাটাতে ইচ্ছে করে। কিন্তু আমি গেলে যদি কোনওরকম অশান্তির সৃষ্টি হয়, সেই আশঙ্কাতেই যাই না। আমার জন্য কোথাও অশান্তি হোক, চাই না।” কলকাতা থেকে একদা 'বিতাড়িত' তসলিমাকে ফের শহরে ফেরাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। গত মার্চেই রাজ্যসভায় তা নিয়ে বক্তব্য পেশ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।