শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী ওজন নিয়ে দীর্ঘ শরীরচর্চা ক্ষতিকর

প্রকাশিত - ২৮ জুন, ২০২৫   ০৭:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ওজন নিয়ে শরীরচর্চা করেন অনেকেই। তবে সকলেই যে জিমে গিয়ে নিয়ম মেনে ব্যায়াম করেন, তা কিন্তু নয়। এ নিয়ে পরামর্শ দিলেন মুম্বইয়ের তারকাদের ফিটনেস প্রশিক্ষক বিনোদ চন্না। হৃত্বিক রোশন হোন বা টাইগার শ্রফ কিংবা জন আব্রাহাম— তারকাদের সুঠাম গড়ন পুরুষ, মহিলা নির্বিশেষে নজর কাড়ে সকলেরই। শাহরুখ হোন বা আমির খান, বিভিন্ন সিনেমায় তাঁদের ‘সিক্স প্যাক’ দেখে শরীরচর্চায় বাড়তি উৎসাহ পেয়েছেন অনেকেই। মেদহীন সুঠাম গড়ন, সিক্স প্যাকের আকর্ষণে ওজন নিয়ে ব্যায়াম করার প্রবণতাও বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে। তাঁদের সকলেই যে জিমে যাচ্ছেন, তা কিন্তু নয়। সমাজমাধ্যমের দৌলতে ভিডিয়ো দেখে কেউ কেউ বাড়িতেই জিমের মতো যন্ত্রপাতি এনে শরীরচর্চাও করছেন। নিজের মতো করে ওজনও তুলছেন।

প্রশ্ন হল, দীর্ঘ দিন ভারী ওজন নিয়ে শরীরচর্চা করলে কি মাংসপেশি, হাড়ের ক্ষতি হতে পারে? এমনটা যে হয়, মনে করেন অনেকেই। তবে ফিটনেস প্রশিক্ষক বিনোদ চন্না বলছেন অন্য কথা। মুম্বইয়ের এই ফিটনেস প্রশিক্ষককে লোকে চেনেন অম্বানী পরিবারের দৌলতে। এক সময় অনন্ত অম্বানী এবং নীতা অম্বানীর ওজন কমানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। সে কাজে সাফল্য তাঁকে বিশেষ পরিচিতি দেয়। বি টাউনের শিল্পা শেট্টি, অর্জুন রামপাল, বিবেক ওবেরয়, জন আব্রাহাম-সহ অনেক তারকাই বিনোদের মতামত নিয়ে শরীরচর্চা করেন। বিনোদ তাঁর নিজস্ব ওয়েবসাইটে জানাচ্ছেন, ওজন নিয়ে শরীরচর্চার ভুলভ্রান্তি এবং ভুল ধারণার কথা। একই সঙ্গে তাঁর দাবি, সঠিক নিয়ম মেনে যদি ওজন তোলা যায়, তা হলে তা কোনও ভাবেই বিপজ্জনক নয়। কিন্তু কী সেই নিয়ম? বিনোদের পরমার্শ—

ওজন নিয়ে শরীরচর্চা মাংসপেশির শক্তিবৃদ্ধি করে। সুঠাম গড়নের জন্যও তা সহায়ক। তবে তারও নিয়ম আছে। যিনি নিয়মিত শরীরচর্চা করেন না, তিনি আচমকা বেশি ওজন নিয়ে কসরত গেলেই পেশিতে চোট পেতে পারেন। ৫ কেজি ওজন নিয়ে শরীরচর্চা শুরু করে কেউ ১০০ কেজিতেও পৌঁছতে পারেন। তবে তা করতে হবে ধাপে ধাপে নিয়ম মেনে এবং অত্যন্ত ধীর গতিতে। ১০ দিনের মধ্যেই ১০ কেজি থেকে ৪০-৫০ কেজি বা তার বেশি ওজন তুলতে গেলেই বিপদ হতে পারে। · সরঞ্জামের ভার বৃদ্ধি হলে পুষ্টিতেও বদল জরুরি। বেশি ওজন তোলার জন্য মাংসপেশি, হাড়ও মজবুত হতে হবে। না হলে সেই ভার সামলানো শরীরের জন্য কঠিন হবে। বিনোদ সতর্ক করছেন, ডায়েটে বিশেষ নজর না দিয়ে আচমকা নিজের ক্ষমতার বাইরে ওজন তুলতে গেলে হাড়ের ক্ষতি হতে পারে।

· দীর্ঘ সময় ধরে ওজন নিয়ে ব্যায়ামও ক্ষতিকর হতে পারে, যদি নিয়ম না মানা হয়। ১০০ কেজি ওজন তোলার জন্য পেশিও মজবুত হওয়া দরকার। ১০০ কেজি ওজন তোলার মতো শক্তি প্রয়োজন। বিষয় হল, শরীরচর্চা বন্ধ হলেও দু’তিন দিন পর্যন্ত নিজে থেকে ক্যালোরি বা শক্তি ক্ষয় হতে থাকে। সে কারণে পেশিকে নিজের শক্তি সঞ্চয়ের জন্য বিশ্রাম দেওয়া জরুরি। আর দরকার পরিমাণ মতো খাবার। তালিকায় থাকা দরকার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এবং খনিজ। নিয়মের ব্যত্যয় ঘটলে কিন্তু প্রচলিত ধারণাও সত্যি হতে পারে। শরীরচর্চার অনুপাতে পুষ্টির অভাব হলে শরীরের ক্ষতি হবে, জানাচ্ছেন বিনোদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।