শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বসে বা দাঁড়িয়েই করুন সহজ একটি ব্যায়াম

প্রকাশিত - ২৮ জুন, ২০২৫   ০৬:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এক জায়গায় বসে বা দাঁড়িয়েই ওজন কমিয়ে ফেলবেন? হার্টের রোগ থেকে রক্তে শর্করা কমানো— সবই হবে ওই একটি ব্যায়ামেই। তার জন্য গুনে গুনে দশ হাজার পা হাঁটতে হবে না, দৌড়তেও হবে না। পায়ের যে পেশিকে এত দিন অবহেলা করেছেন, সেই পেশিরই কিন্তু শরীরের নানা কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওই পেশিটিকে সক্রিয় রাখতে পারলেই শরীর চাঙ্গা থাকবে। তার জন্য করতে হবে সহজ একটি ব্যায়াম।

হাঁটার কথা রোজই ভাবেন। কিন্তু হয়ে ওঠে না। বৃষ্টির দিনে বাইরে গিয়ে হাঁটাও সম্ভব হয় না। হাঁটাহাঁটির সময় যদি না থাকে, তা হলে এর বিকল্প হতে পারে ‘সোলিয়াস পুশআপ’। এক জায়গায় বসে বা দাঁড়িয়ে অনায়াসে করা যায়। টিভি দেখতে দেখতে, রোজের কাজকর্ম করার মাঝে, অফিসের ডেস্কে বসে, এমনকি হাঁটাচলার সময়েও করে নিতে পারেন এই ব্যায়াম। পুশআপ মানেই যে খুব জটিল ব্যাপার, এ ক্ষেত্রে তা নয়। খুব বেশি শারীরিক কসরত করারও প্রয়োজন নেই।

সোলিয়াস পুশআপ কেন জরুরি?
সোলিয়াস পেশির যথেষ্ট গুরুত্ব রয়েছে। পায়ের পেশি বললেই সবচেয়ে বড় কোয়াড্রিশেপ পেশির কথাই মাথায় আসে। কিন্তু কাফ মাসলের কাছাকাছি সোলিয়াস পেশির কিন্তু সরাসরি সংযোগ থাকে শরীরে কিছু অঙ্গের সঙ্গে। একে শরীরের ‘দ্বিতীয় হৃৎপিণ্ড’ বলা হয়। পায়ের শিরা থেকে রক্তকে হার্টে বয়ে নিয়ে যেতে সাহায্য করে এই পেশি। এর কাজ হল রক্ত জমাট বেঁধে যাওয়া বা ‘ডিপ ভেন থ্রম্বোসিস’ প্রতিরোধ করা। হাঁটাচলা, দৌড়নো, সাইকেল চালানো ইত্যাদি পায়ের যে কোনও কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পেশির। সেই সঙ্গে শরীরের ভারসাম্যও বজায় রাখে। এই পেশিকে যদি সচল রাখা যায়, তা হলে হার্টের স্বাস্থ্য ভাল থাকবে, রক্ত জমাট বাঁধার আশঙ্কা কমবে, পায়ের ব্যথা-আর্থ্রাইটিসের যন্ত্রণার ঝুঁকি কমবে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’-এ এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকেরা দাবি করেছেন, সোলিয়াস পুশআপ নিয়মিত করলে ডায়াবিটিসের ঝুঁকি ৫২ শতাংশ কমে যাবে।

কী ভাবে করবেন ব্যায়াম?
চেয়ারে বসে বা দাঁড়িয়ে শুধু পায়ের গোড়ালি তুলতে হবে আর নামাতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে পায়ের পাতায় ভর দিয়ে গোড়ালি তুলুন ও ৫ সেকেন্ড পরে নামিয়ে নিন। যত বার সম্ভব ব্যায়ামটি করুন। যাঁদের দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাঁরা ব্যায়ামটি করলে উপকার পাবেন। সোলিয়াস পুশআপ প্রবীণেরাও করতে পারেন। যে কোনও বয়সিরাই ব্যায়ামটি করতে পারেন। তবে আর্থ্রাইটিসের ব্যথা আগে থেকে থাকলে ব্যায়ামটি করার আগে প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।