২৪ঘণ্টা অনলাইন : বর্ষা ঋতুতে পায়ের যত্নে মনোযোগী হওয়া দরকার। এই ঋতুতে পায়ের ত্বক আদ্রতা হারিয়ে ফেলে। পায়ের পাতায় চুলকানিসহ নানা সমস্যা দেখা দেয়। রূপ বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, ‘‘সপ্তাহে এক দিন কুসুম গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে এর মধ্যে ২০ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে পা পরিষ্কার করে নিন। পায়ের মৃত কোষ উঠে যাবে।’’
পায়ের মৃতকোষ দূর করার পরে কিউটিকল কাটার দিয়ে নখের পাশের বাড়তি শক্ত অংশ কেটে নিন। এরপর নেইল কাটার দিয়ে নখ কেটে পছন্দমতো শেপ তৈরি করুন। এ পর্যায়ে নেইল বাফারের সাহায্যে নখ চকচকে, সুন্দর করে তুলতে পারেন। পায়ের কোমলতা ধরে রাখার জন্য পা ধুয়ে বেশ খানিকটা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন। পায়ের আদ্রতা ধরে রাখার ঘরোয়া উপায় হলো লেবু চিনির মিশ্রণ দিয়ে পায়ের যত্ন নেওয়া। এই পদ্ধতে পায়ের আদ্রতা ধরে রাখতে পারেন।
লেবু-চিনির মিশ্রণ তৈরি ও ব্যবহারের নিয়ম: আধা কাপ চিনির সঙ্গে সিকি কাপ নারকেল তেল এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর দুই পা পানিতে ভিজিয়ে নিয়ে ভেজা পায়ে লেবু চিনির মিশ্রণ ভালো করে পায়ে ভাল ভাবে ম্যাসাজ করুন। তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে পায়ের ত্বকে আর্দ্র ভাব ফিরবে।
পায়ের পাতার যত্নে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। আধা কাপ বেকিং সোডার সঙ্গে সিকি কাপ পানি মিশিয়ে নিন। তার মধ্যে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণটি পায়ের পাতায় ভালভাবে ঘষুন। তার পরে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে পরিষ্কার করে নিন। এতে পায়ের পাতা পরিষ্কার হয়ে যাবে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।