২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত বছরের ঈদে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর কেটে গেছে বহুদিন, এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে পর্দার আড়ালে থাকলেও আলোচনার বাইরে নেই ববি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। ইনস্টাগ্রাম-ফেসবুকে প্রতিনিয়তই শেয়ার করছেন নিজের নতুন সব মুহূর্ত।
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন ববি। পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সাদা পোশাকে সমুদ্রতটে দাঁড়িয়ে তোলা কিছু মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন নিজের প্রোফাইলে। খোলা আকাশ আর নীল জলরাশি—তার মাঝে স্বচ্ছ সাদা পোশাকে ববি যেন এক শান্ত নির্জনতার প্রতীক। ছবির ভঙ্গিমা এবং পোশাকের সূক্ষ্ম নকশা যেন নতুনভাবে হাজির করেছে এই অভিনেত্রীকে।
পোস্টের ক্যাপশনে ববি লিখেন, “যে চিন্তাগুলো আপনাকে সুখী করে, সেই চিন্তাগুলো আপনাকে সুস্থ করে তোলে।” এদিকে, ভ্রমণ, বিশ্রাম, এবং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প বলছে ছবিগুলো। জানা যায়, দেশে ফেরার আগে ববি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি নতুন সিনেমার সঙ্গে। এর মধ্যে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ এবং কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যদিও এই সিনেমাগুলো এবারের ঈদে মুক্তির কথা ছিল, তবে নানা কারণে শেষ পর্যন্ত পিছিয়ে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানান, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি বেছে কাজ করছেন। সময়ের চাহিদা বুঝে, চরিত্রের গভীরতা বিচার করেই কাজ বেছে নিচ্ছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে নিজেকে সমৃদ্ধ করেই চলচ্চিত্রে ফিরবেন ববি। অস্ট্রেলিয়ার নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোলা এই ছবিগুলো যেন সেই প্রত্যাবর্তনেরই নীরব ইঙ্গিত।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।