২৪ঘণ্টা অনলাইন : সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। এ সময়ে সুস্থ থাকতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেক্ষেত্রে আয়ুর্বেদ পদ্ধতি যেমন-সুষম খাদ্য গ্রহণ, যোগব্যায়াম, নিয়মিত মেডিটেশন, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভেষজ কিছু উপাদানও দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। ভারতীয় চিকিৎসক ডা. মহেশ শর্মার মতে, আয়ুর্বেদ পদ্ধতি স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিদিন যেসব পদ্ধতি অনুসরণ করতে হবে
১. হজম শক্তি বৃদ্ধি এবং বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য সারাদিন হালকা গরম পানি পান করুন।
২. প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট যোগাসন, প্রাণায়াম এবং মেডিটেশন করুন।
৩. রান্নার সময় হলুদ, জিরা, ধনেপাতা, রসুন যোগ করুন।
৪. প্রতিদিন আমলকি খান।
৫. পর্যাপ্ত ঘুম অর্থাৎ প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। দিনের বেলা ঘুম এড়িয়ে চলুন।
৬. ঋতু পরিবর্তনের সময় সুষম, স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
৭. টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন।
আয়ুর্বেদ উপায়ে শরীরে প্রতিরোধ গড়ে তুলবেন যেভাবে
১. তুলসি, দারুচিনি, কালো মরিচ এবং শুকনো আদা দিয়ে তৈরি ভেষজ চা দিনে একবার বা দুবার পান করুন। স্বাদ বাড়াতে গুড় এবং লেবুর রস যোগ করুন।
২. ১৫০ মিলি গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খান।
৩.বিভিন্ন ধরণের তাজা মৌসুমি ফল ও শাকসবজি, গোটা শস্য, ভিটামিন সি এবং ডি সমৃদ্ধ খাবার খান।
সহজ আয়ুর্বেদিক প্রতিকার
অয়েল পুলিং থেরাপি - মুখে ১ টেবিল চামচ নারকেল তেল নিন। মুখে ২ থেকে ৩ মিনিট ধরে রেখে গরম পানি দিয়ে কুচিকুচি করুন। এটি দিনে একবার বা দুবার করা যেতে পারে।
গলা ব্যাথা হলে দিনে একবার গিরম পানিতে তাজা পুদিনা পাতা, কর্পূর মিশিয়ে ভেপার নিতে পারেন। শুষ্ক কাশি হলে মধুর সাথে লবঙ্গ, লবঙ্গ গুঁড়ো মিশিয়ে দিনে ২-৩ বার খেতে পারেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।