শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ কমছে যে কারণে

প্রকাশিত - ২৩ জুন, ২০২৫   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা প্রতিবেদক : চোরা শিকারিদের কারণে কমছে ইলিশ উৎপাদন। বরিশালের মেঘনা নদীর হাইমচর, ভাসানচর, মালদ্বীপের চর ও চর শেফালী এলাকায় ইলিশ মাছ ডিম ছাড়ে ও জাটকা বেড়ে ওঠে। এ কারণে ওই এলাকায় প্রজনন মৌসুমে মা ইলিশ ও পরে জাটকার আধিক্য থাকে। তাই ওইসব এলাকা থেকে মাছ শিকারের জন্য এক থেকে দেড় শ ব্যবসায়ী সক্রিয় হন। তারা জেলেদের দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ করে ট্রলার ও জাল দিয়ে মা ইলিশ ও জাটকা শিকার করেন। পরে দেশের বিভিন্ন স্থানে পাচার করেন। মৎস্য বিভাগ এ তথ্য জানায়। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, বাংলাদেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা নদনদীর পানি মিষ্টি। প্রচুর নদী হওয়ায় বিভিন্ন মোহনায় স্রোত বেশি থাকে। সেখানে খাবারও বেশি থাকে। তাই মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে ইলিশ মাছ প্রজননের জন্য আসে। 

কিন্তু এসব মাছ প্রজনন করতে এসে অসাধু ব্যবসায়ীদের কারণে ধরা পড়ে। এসব অবৈধ মাছ ব্যবসায়ীদের প্রতিরোধ করতে পারলে এ অঞ্চলে ইলিশ মাছের উৎপাদন কয়েকগুণ বাড়ত। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, সারা বছর ইলিশ মাছের চাহিদা রয়েছে। কিন্তু ইলিশ বর্ষাকালের মাছ। তাই সারা বছর সহজলভ্য হয় না। মুক্ত জলাশয়ের ইলিশ মাছের উৎপাদন ইচ্ছামতো বাড়ানো যাবে না। কিন্তু যত্ন করলে রক্ষা পাবে। এ জন্য জাটকা ও মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় বন্ধ করা জরুরি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।