শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব যোগ দিবসে যোগাসনের সহজপাঠ

যোগাভ্যাস শুরু করুন ৩ সহজ আসনে

প্রকাশিত - ২২ জুন, ২০২৫   ০৬:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২১ জুন ছিল বিশ্ব যোগ দিবস। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ওইদিন যোগাসনের মাধ্যমে উদযাপন করছেন সুস্থ জীবনযাপনের এই প্রাচীন ভারতীয় দর্শনকে। কিন্তু সমাজে এমন বহু মানুষই আছেন যাঁরা যোগাভ্যাস শুরু করতে চান, কিন্তু কঠিন আসনের কথা ভেবে পিছিয়ে আসেন। অথচ জানলে অবাক হবেন, যোগাভ্যাস করার জন্য জটিল বা কঠিন আসন দিয়ে শুরু করার প্রয়োজন নেই। সহজ কয়েকটি আসনেই হতে পারে মুশকিল আসান।

১. তাডাসন
দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যে আসন করা হয়, তার ভিত্তি হল তাডাসন। এটি দেখতে সহজ মনে হলেও, শরীরের সঠিক ভঙ্গি বা ‘পশ্চার’ ঠিক করতে এর জুড়ি মেলা ভার।

কীভাবে করবেন?
সোজা হয়ে দুই পা সামান্য ফাঁক করে দাঁড়ান। হাত দু’টি শরীরের দু’পাশে স্বাভাবিকভাবে রাখুন। এবার শ্বাস নিতে নিতে দুই হাত কাঁধ বরাবর তুলে মাথার উপর নমস্কারের ভঙ্গিতে দাঁড়ান। পায়ের গোড়ালিতে ভর দিয়ে শরীরকে উপরের দিকে টানটান করুন। মনে হবে, আপনার শরীর যেন একটি পর্বতের মতো স্থির ও দৃঢ়। এই অবস্থায় ২০-৩০ সেকেন্ড থেকে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসুন।

উপকারিতা : এই আসনটি মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে। পায়ের পেশি শক্তিশালী করে এবং শরীরে ভারসাম্য ও স্থিরতা আনে।

২. ভুজঙ্গাসন
অফিস কর্মচারীদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি আসন। যাঁরা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তাঁদের শিরদাঁড়া এবং পিঠের জন্য এই আসনটি আশীর্বাদের মতো।

কীভাবে করবেন?
উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুটি পা জোড়া রেখে মাথা সোজা রাখুন। হাতের তালু কাঁধের নিচে নামিয়ে মাটিতে রাখুন। এবার শ্বাস নিতে নিতে কোমরে চাপ না দিয়ে, শুধুমাত্র বুকের শক্তিতে শরীরকে উপরের দিকে তুলুন, নাভি পর্যন্ত। মুখ উপরের দিকে থাকবে। সাপের ফণা তোলার মতো দেখতে লাগে বলে এর নাম ভুজঙ্গাসন। ১০-২০ সেকেন্ড এই অবস্থায় থেকে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামুন।

উপকারিতা : এই আসনটি শিরদাঁড়াকে নমনীয় করে, পিঠের ব্যথা কমায়, ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৩. শবাসন
সব আসনের শেষে শরীর ও মনকে সম্পূর্ণ শিথিল করার জন্য এই আসনটি অপরিহার্য।

কীভাবে করবেন
চিৎ হয়ে শুয়ে পড়ুন। দুই পায়ের মধ্যে এক থেকে দেড় ফুট দূরত্ব রাখুন। হাত দু’টি শরীর থেকে সামান্য দূরে রাখুন। চোখ বন্ধ করে শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। মনোযোগ দিন নিজের শ্বাস-প্রশ্বাসের উপর। ৫ থেকে ১০ মিনিট এই অবস্থায় থাকুন।

উপকারিতা : এটি উচ্চ রক্তচাপ, উদ্বেগ এবং অনিদ্রা কমাতে অত্যন্ত কার্যকর। এই আসনটি মস্তিষ্ককে শান্ত করে এবং শরীরে নতুন করে শক্তি জোগায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।