শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম অবমাননার অভিযোগ: তোপের মুখে জেনেসিস ইয়াসমিন

প্রকাশিত - ২২ জুন, ২০২৫   ০৬:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সারা শরীর গাঢ় নীল। লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়েছেন। মাথায় টিকলি। নাকে নত, গলায় নেকলেস ও হাতে গোছা গোছা চুড়ি। পরনে সোনালি সিক্যুইনের বিকিনি। চুলের লম্বা বিনুনি মাথা থেকে নেমে গেছে মাটিতে। গোপনাঙ্গে ছুঁইয়েছেন খ্রিষ্ট ধর্মের পবিত্র ক্রস! ২০ জুন ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ট্রু ব্লু’ শিরোনামের মিউজিক ভিডিও। তাতে এমন রূপে দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান র‌্যাপার জেনেসিস ইয়াসমিন মোহনরাজকে। এই গায়িকা, র‌্যাপার, মডেলকে সবাই টমি জেনেসিস নামেই চেনেন।

টমি জেনেসিসকে এমন রূপে দেখে ভীষণ চটেছেন হিন্দু, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন তিনি। তার গাত্রবর্ণ যেন মনে করিয়ে দিচ্ছে শ্যামা কালীকে। ‘ধর্ম নিয়ে ছেলেখেলা হচ্ছে’— এমনই মন্তব্য নেটিজেনদের। রিয়া নামে একজন লেখেন, “লজ্জাজনক! মেয়েটি একসঙ্গে দুটি ধর্মকে আক্ষরিক অর্থেই অবজ্ঞা করছে।” সোনিয়া লেখেন, “এটা অসম্মানজনক। হিন্দু দেবী ও সংস্কৃতিকে উপহাস করা মজার নয়। লজ্জা পাও। এই বাজে গানটি খুব খারাপভাবে ব্যর্থ হবে।”

ঋতিকা লেখেন, “অন্য যেকোনো ধর্মের সঙ্গে এটি করার চেষ্টা করুন, তাদের দেবতাদের যৌনতায় লিপ্ত করুন, পবিত্র প্রতীক দিয়ে উস্কানিমূলক ভঙ্গি করুন এবং এটিকে ‘শিল্প’ হিসেবে চিহ্নিত করুন। আশা করছি, আপনি বুঝতে পারছেন এটা নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ তৈরি হবে। সবসময় হিন্দুধর্ম কেন সহজ লক্ষ্য? এটি নিন্দনীয় নয়? এটি ঐশ্বরিক নারীত্ব নয়, এটি অবশ্যই সাংস্কৃতিক শ্রদ্ধা নয়, এটি মুক্তির পোশাক পরে উপহাস।”  অনেকে বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় টমি জেনেসিসকে বিতর্ক চললেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। এখন পর্যন্ত এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি এই মডেল। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।