শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প ইরানে তিন পরমাণুঘাঁটিই কেন বাছলেন

প্রকাশিত - ২২ জুন, ২০২৫   ০৬:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফোরডো, ইসফাহান এবং নাতান্‌জ়— ইরানের এই তিন পরমাণুঘাঁটি লক্ষ্য করে রবিবার ভোরে (ভারতীয় সময়) হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্প সমাজমাধ্যমে দাবি করেছেন, আমেরিকার এই হামলা অত্যন্ত সফল হয়েছে। এমন হামলা চালানোর ক্ষমতা বিশ্বের আরও কোনও দেশের নেই। তিনি এ-ও লিখেছিলেন, ‘‘ফোরডো শেষ।’’ কিন্তু ইরানের তরফে এ কথা স্বীকার করা হয়নি। বরং ইরানের ন্যাশনাল নিউক্লিয়ার সেফ্‌টি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে সে দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, কোনও পরমাণুকেন্দ্র থেকেই কোনও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না। ফলে ওই সমস্ত পরমাণুকেন্দ্রের আশপাশের জনগণ সম্পূর্ণ সুরক্ষিত। চিন্তার কোনও কারণ নেই। সৌদি আরবের পরমাণু কার্যকলাপ পর্যবেক্ষণকারী সংস্থাও তেজস্ক্রিয় বিকিরণ না হওয়ার কথা নিশ্চিত করেছে।

ইরানে হামলার পর ট্রাম্প হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছেন, ইরানে আরও হামলা হতে পারে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘আরও অনেক জায়গা রয়েছে। এখনই শান্তিস্থাপন না করা হলে আগামী দিনে আরও বড়, আরও প্রাণঘাতী হামলা হবে।’’ ট্রাম্প এ-ও জানান, ইরানের এই তিন ঘাঁটিতে হামলাই সবচেয়ে কঠিন ছিল। বাকিগুলিতে হামলা আরও সহজ হতে চলেছে। শুক্রবার থেকে ইরানের সঙ্গে ইজ়রায়েলের যে সংঘাত শুরু, রবিবার তাতে প্রথম যোগ দিল আমেরিকা। কিন্তু ইরানে প্রথম হামলার জন্য কেন ফরডো, ইসফাহান আর নাতান্‌জ়কেই বেছে নিলেন ট্রাম্প? কী আছে এই তিন পরমাণুকেন্দ্রের ভিতরে?

ইরানের রাজধানী তেহরান থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ের নীচে রয়েছে ফোরডো পরমাণু গবেষণাকেন্দ্র। এটি ইরানের সবচেয়ে গোপনীয়, সবচেয়ে সুরক্ষিত পরমাণুকেন্দ্র। পাহাড়ের নীচে মাটি থেকে প্রায় ৩০০ ফুট গভীরে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যাতে বাইরের কোনও শত্রু আক্রমণ করলে এই কেন্দ্রের গায়ে তার আঁচ না লাগে। যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিংবা বোমাও ফোরডোর তেমন ক্ষতি করতে পারে না। ইজ়রায়েল থেকে ফোরডো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু লাভ হয়নি। আমেরিকা দাবি করেছে, ফোরডো ধ্বংস করার ক্ষমতা ইজ়রায়েলের নেই। একমাত্র আমেরিকার কাছেই সেই অস্ত্র রয়েছে। পরমাণু বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম বিশুদ্ধকরণের কাজ চলে ফোরডোতে। দীর্ঘ দিন এই পরমাণুকেন্দ্রের অস্তিত্ব সন্তর্পণে লুকিয়ে রেখেছিল ইরান। পাহাড়ের নীচে গোপনে কাজ চলত। ২০০৯ সালে পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলি এই কেন্দ্রের অস্তিত্ব প্রথম টের পায়। তার পর ইরানও সরকারি ভাবে এর অস্তিত্ব স্বীকার করে নেয়। ফোরডো ঘাঁটি ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বিশেষ ভাবে সুরক্ষিত। অনবরত বোমাবর্ষণেও যাতে এই কেন্দ্রের গায়ে আঁচ না-লাগে, তা নিশ্চিত করতে এখানে রাশিয়ার এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

ফোরডো থেকে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপন্ন হয়। প্রতি মাসে ১৬৬ কেজি করে এই ধরনের ইউরেনিয়াম উৎপন্ন করে ফোরডো। সেই কারণেই এই কেন্দ্রটি ইজ়রায়েল এবং পশ্চিমি শক্তিগুলির মাথাব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে। আমেরিকা রবিবার ফোরডোয় বি২ বোম্বার ব্যবহার করে বাঙ্কার বাস্টার বোমা ছুড়েছে বলে সূত্রের দাবি। এই ধরনের অস্ত্র মাটির নীচে ২০০ ফুট গভীর পর্যন্ত ঢুকে ক্ষয়ক্ষতি করতে পারে।

নাতান্‌জ় পরমাণুকেন্দ্রকে ইরানের ‘ইউরেনিয়াম বিশুদ্ধকরণের মুকুট’ বলা হয়। তেহরান থেকে এটি ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ইরানের কেন্দ্রীয় মালভূমিতে অবস্থিত এই ঘাঁটির একটি বড় অংশ মাটির নীচে রয়েছে। বাকি অংশ রয়েছে মাটির উপরে। এই কেন্দ্রেও ইউরেনিয়াম ৬০ শতাংশ পরিশুদ্ধ করা যায়। এতে সামান্য তেজস্ক্রিয় স্তরে পৌঁছোয় ইউরেনিয়াম, কিন্তু পরমাণু বোমা তৈরির জন্য তা যথেষ্ট নয়। নাতান্‌জ়ের যে অংশ মাটির উপরে রয়েছে, ইজ়রায়েলের হামলায় সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি।

১৯৮৪ সালে চিনের সাহায্যে ইসফাহান কেন্দ্রটি তৈরি করেছিল ইরান। এটি তাদের বৃহত্তম পরমাণু গবেষণাকেন্দ্র। ইসফাহান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেই গবেষণাকেন্দ্র রয়েছে। তেহরান থেকে এটি ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তিন হাজারের বেশি পরমাণুবিজ্ঞানী এই কেন্দ্রে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া এখানে রয়েছে তিনটি চিনা গবেষণা চুল্লি এবং পরীক্ষাগার, যা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।