শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এক চুমুকেই পাথর থেকে হৃদরোগ প্রতিরোধ

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৩:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শরীর-স্বাস্থ্য আমাদের জীবনযাত্রার উপর নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে জটিল রোগের ঝুঁকি কমানো যায়। যার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। সঙ্গে কয়েকটি ঘরোয়া টোটকা মানলেও সুফল পাওয়া যায়। তেমনই বহুবিধ জটিল শারীরিক সমস্যার সমাধানে কার্যকরী লেবুর জল। নিয়মিত লেবুর জল খেলে বিভিন্ন জটিল রোগকে প্রতিরোধ করা সম্ভব। 

আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। বর্তমানে কিডনির পাথরের সমস্যা বেড়েই চলেছে। পাথর হলে কিডনি ধীরে ধীরে কার্যকারিতা হারায়। আর এই কিডনির পাথর থেকে মুক্তি দিতে পারে লেবুর রস। 

গবেষণায় দেখা গিয়েছে, রোজ সকালে খালি পেটে এক গ্লাস জলে পাতিলেবুর রস মিশিয়ে খেলে কিডনির পাথর থেকে স্বস্তি পাওয়া যায়। আসলে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামজাত পাথর তৈরি হতে দেয় না। এছাড়া যেসব পাথর আকারে বড় সেগুলোকে সাইট্রিক অ্যাসিড ছোট টুকরোতে ভেঙে ফেলে। ফলে সেগুলো সহজেই সরু মূত্রনালি দিয়ে বের হয়ে যেতে পারে 

ভিটামিন সি রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। পাতিলেবুর গুণাগুণ ধমনীকে ভাল রাখতে ও এর কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে। ফলে পরোক্ষে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ও রক্ত চলাচলেও সদর্থক প্রভাব পড়ে। 

লেবুর জল খাওয়ার অভ্যাসে শরীরে জলশূন্যতা হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে, শরীরে জমে থাকা টক্সিন দূর করতেও এই পানীয়ের জুড়ি মেলা ভার। এছাড়াও ঘন ঘন সর্দিকাশি, এনার্জি বাড়াতে, দাঁতব্যথায়, ভাইরাসজনিত সংক্রমণ, চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্য ঠিক রাখতেও লেবুর জল দারুণ কার্যকরী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।