২৪ ঘণ্টা অনলাইন : ইরান থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের বিমানবাহিনী হামলা প্রতিহত করা এবং যেখানে প্রয়োজন হমকি ঠেকাতে পাল্টা হামলার জন্য অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের নাগরিকদেরকে সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের রাজধানী তেহরানও আরও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। এ হামলায় উভয়পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়। অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী শনিবার মধ্যদুপুরের মধ্যে নিহত হয়েছে ১২৮ জন এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে।ওদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।দুই পক্ষের হামলা পাল্টা হামলা রোববার তৃতীয় দিনে গড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুইপক্ষের উচিত একটি চুক্তি করা।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।