শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে কী বলেছিলেন সঞ্জয়

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৭:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠিক কী বলেছিলেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর? অবশেষে সেই তথ্য সামনে এল। বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলছিলেন দিব্যি। হঠাৎই তাঁর গলায় একটি মৌমাছি ঢুকে পড়ে। চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনও সুযোগ মেলেনি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠিক কী বলেছিলেন সঞ্জয়। আতঙ্কগ্রস্ত হয়ে করিশ্মার প্রাক্তন স্বামী বলেছিলেন, “আমি একটা মৌমাছি গিলে ফেলেছি।” এটিই ছিল তাঁর শেষ কথা। বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন সঞ্জয়। তাঁর মৃত্যুর পরে আশপাশের মানুষজনের মধ্যে ছড়িয়েছে শোকের ছায়া। ব্যবসায়ীর এক বন্ধু বলেছেন, “ওকে আমাদের খুব মনে পড়বে। শুধু পরিবার ও বন্ধুরাই ওকে মনে করবে এমন নয়। স্থানীয় মানুষ ও ওর সংস্থার কর্মীদেরও ওর কথা মনে পড়বে। ও খুবই মজার ও দয়ালু মানুষ ছিল।” নিজে বিরাট সম্পত্তির অধিকারী হলেও অর্থের নিরিখে কোনও ভেদাভেদ করতেন না বলেও জানান সঞ্জয়ের সেই বন্ধু। তাঁর কথায়, “ওঁর বাড়িতে কোনও পার্টি হলে সকলেই আমন্ত্রণ পেতেন। বন্ধুদের মধ্যে ও কোনও ভেদাভেদ করত না।”

তবে মৌমাছি গিলে ফেলে কারও মৃত্যু হতে পারে কি? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে। কঙ্গনা রনৌতও এই প্রশ্ন তুলেছেন। তিনিও আতঙ্ক প্রকাশ করে সমাজমাধ্যমে লিখেছেন, “হঠাৎ মৌমাছি এসে গলায় ঢুকে গেল। মানুষটা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না। নিমেষে সব শেষ। এ সব ঘটনা দেখে যুক্তি দিয়ে নিজের মনকে বোঝাবার চেষ্টা করি। কিন্তু মন বোঝে না। জানি না, ২০২৫-এ আর কী হবে! সকলে সুস্থ থাকুন।’’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।