শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাইতে গাইতে মঞ্চে প্যান্ট খুলে গেল বিয়ন্সের!

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাইতে গাইতে মঞ্চে বহুরকম ঘটনাই ঘটে পপস্টারদের সঙ্গে। কারণ এখনকার পপস্টারেরা মঞ্চে শুধু গানই গান না, হেলে দুলে নেচে পারফরমও করেন সমানতালে। আর সেই পারফরমার যদি হন বিয়ন্সে, তাহলে তো কথাই নেই। দর্শকরা পাগল হয়ে থাকেন এই গায়িকার পারফরম্যান্স দেখার জন্য। তবে সম্প্রতি পারফরম করতে গিয়ে একটু লজ্জার মুখেই পড়তে হয়েছিল বিয়ন্সেকে। গাইতে গাইতে মঞ্চে প্যান্ট খুলে গেল এ গায়িকার। যদিও খুব চালাকির সঙ্গে বিষয়টি সামলে নিয়েছেন এ বিশ্বসেরা পপতারকা। 

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে। পা ফেলার সময় বিয়ন্সের পরনের সোনালি প্যান্টটি খুলে মঞ্চে পড়ে যায়। বিয়ন্সের পিছনে তখনও নৃত্যশিল্পীরা পারফর্ম করে চলেছেন। ভরা মঞ্চে পারফর্ম্যান্সের মাঝে এমন ঘটনা ঘটলে সাধারণত অপ্রস্তুত হয়ে যাওয়ার কথা সবারই। বিয়ন্সেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন।কিন্তু তা চোখেমুখে ধরা পড়েনি এ গায়িকার। বরং দারুণ কায়দায় নিজেকে সামলে নিয়ে বেশ চতুরতার সঙ্গে প্যান্টটি ধীরে ধীরে ওপরে তুললেন।

বিয়ন্সের এই বুদ্ধিমত্তায় দর্শকরাও অভিভূত। শিস বাজিয়ে বিয়ন্সেকে বাহবা জানালেন তারা। বিয়ন্সে কোমরের কাছে প্যান্টটি তুলে ধরে দাঁড়াতেই পেছন থেকে একজন নৃত্যশিল্পী এসে তা পরিয়ে দিলেন। ততক্ষণে মাইক তুলে গান গাইতে শুরু করে দিয়েছেন বিয়ন্সে। ভিডিও থেকে জানা গিয়েছে যে, সপ্তাহখানেক আগে এই ঘটনাটি লন্ডনের একটি স্টেডিয়ামে ঘটেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে শুরু করেছে। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি। দর্শকরা ভিডিওটি দেখে বিয়ন্সের বুদ্ধিমত্তার প্রশংসাই করছেন বরং! চলতি বছরের এপ্রিল মাস থেকে ‘কাউবয় কার্টার’ নামের একটি কনসার্ট ট্যুরে বেরিয়েছেন বিয়ন্সে। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সেই কনসার্ট ট্যুর শুরু হয়েছিল। ২৬ জুলাই আমেরিকার নেভাদার প্যারাডাইস -এ অনুষ্ঠান হয়ে বিয়ন্সের এই ট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।