শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৪:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন এক নারী। গত ১২ জুন ফরিদপুর কোতোয়ালী থানায় তিনি এজাহারটি দায়ের করেন। ভুক্তভোগী নাজমা আক্তার, যিনি মৃত খন্দকার সফিউজ্জামানের স্ত্রী, এজাহারে অভিযোগ করেন—পূর্ব শত্রুতার জেরে ৬ জুন (শুক্রবার) দিবাগত রাতে খন্দকার সাদিক রেজা আরিফ, খন্দকার সাব্বির রেজা তারেক, খন্দকার আইদুজ্জামান রাব্বি ওরফে রাব্বি খন্দকার, জাহিদ শেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন ব্যক্তি তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালান।

এজাহারে তিনি উল্লেখ করেন, হামলার সময় বাড়ির দেখভাল করছিলেন শাকিব শেখ। তাকে মারধর করলে তিনি প্রাণভয়ে পালিয়ে যান। এরপর অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। খাটের তোষকের নিচে রাখা দেড় লাখ টাকা, ১১টি সিসি ক্যামেরা, টেলিভিশন, চেয়ার, টেবিল, ও তৈজসপত্রসহ প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এর আগেও গত বছরের ২০ মে তারিখে তার ছোট ছেলেকে কুপিয়ে জখম করে আসামিরা। সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং: ৮৯/২০২৩), যার তদন্ত এখনও চলছে। নাজমা আক্তারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে অভিযুক্তদের অন্যতম খন্দকার সাদিক রেজা আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এজাহারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।