২৪ঘণ্টা অনলাইন : বয়স কমাতে কে না চান। আর দর্শনধারী দুনিয়ায় সবার আগে দেখে মনে হতে হবে বয়সটা আটকে আছে তিরিশেই। তবে দেখানোর জন্য পরিশ্রম লাগে। আর দরকার হয় উপযুক্ত যত্ন। ডাবের জল সেই পরিচর্যার কার্যকরী উপকরণ হতে পারে। কারণ ডাবের জলে থাকা প্রদাহ নাশক উপাদান যেমন ব্রণ-ফুস্কুড়ি-র্যাশের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে, তেমনই এতে থাকা ইলেকট্রোলাইট ত্বকের আর্দ্রতা ধরে রাখে, অ্যান্টিঅক্সিড্যান্ট সাহায্য করে তারুণ্য ধরে রাখতে। কিন্তু ডাবের জল দৈনন্দিন ত্বকের যত্নে ব্যবহার করবেন কী ভাবে?
টোনার হিসাবে
ডাবের জলের সঙ্গে পরিশ্রুত জল এবং গ্রিন টি মিশিয়ে একটি কাচের বোতলে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিন। রাতে শোওয়ার আগে তুলোয় ভিজিয়ে ত্বকে থুপে লাগান। অথবা বরফের ট্রেতে জমিয়ে রেখে বরফ মুখে ঘসলেও কাজ হবে। ত্বক হবে টান টান। বলিরেখা দূর হবে।
মাস্ক হিসাবে
মুলতানি মাটির সঙ্গে ডাবের জল মিশিয়ে মুখে মেখে রাখুন, চাইলে এই মাস্কে পাকা পেঁপের ক্বাথ এবং মধুও মেশাতে পারেন। ত্বকে আর্দ্রতা বজায় রেখে ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। ব্রণ, ফুস্কুড়ি, র্যাশের সমস্যাও দূরে রাখে।
স্ক্রাবার হিসাবে
কফি অথবা চিনির সঙ্গে ডাবের জল মিশিয়ে হালকা হাতে ঘষে ঘষে মুখে মাখুন। কিছু ক্ষণ রেখে দিন। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃতকোষ দূর হয়ে ত্বক দেখাবে উজ্জ্বল।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।