২৪ ঘণ্টা অনলাইন : কোরবানির ঈদে গরুর মাংসের নানা পদই মুসলিম বাড়িতে রান্না হয়। পোলাওয়ের সঙ্গে পরিবেশন করার জন্য রান্না করতে পারেন গরুর মাংসের কোরমা। জেনে নিন রেসিপি।
উপকরণ :
গরুর মাংস: ২ কেজি
তেল: আধা কাপ
পেঁয়াজকুচি: ২ কাপ
আদাবাটা: দেড় টেবিল চামচ
রসুনবাটা: এক টেবিল চামচ
কাজুবাদাম বাটা: ১ টেবিল চামচ
কাঠবাদাম বাটা: ১ টেবিল চামচ
পেস্তাবাদাম বাটা: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ বাটা: ২ চা-চামচ
গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
জিরা গুঁড়া: ১ চা-চামচ
ধনেগুঁড়া: ২ দুই টেবিল চামচ
জায়ফল গুঁড়া: আধা চা-চামচ
জয়ত্রীগুঁড়া: আধা চা-চামচ
তেজপাতা: ৪টি
দারুচিনি: ৬ টুকরা
বড় এলাচি: ২টি
লবঙ্গ: ৮-৯টি
লবণ: পরিমাণমতো
টক দই: এক কাপ
গরম পানি: চার কাপ
দুধ: দুই কাপ
ঘি: আধা কাপ
গরমমসলা গুঁড়া: এক চা-চামচ
পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ
আলুবোখারা: ৬-৭টি
চিনি: এক টেবিল চামচ
কাঁচা মরিচ: ৬-৭টি
প্রথম ধাপ: শুরুতে মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। এরপরে তেল, পেঁয়াজকুচি আর সব বাটা মসলাসহ গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জায়ফল গুঁড়া, জয়ত্রীগুঁ ড়া, তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, লবণ, টক দই দিয়ে মেখে দুই ঘণ্টার জন্য রেস্টে রেখে দিন।
আরো পড়ুন:
জার্নি শেষে পান করতে পারেন ‘ম্যাংগো লাচ্ছি’
জার্নি শেষে পান করতে পারেন ‘ম্যাংগো লাচ্ছি’
ঈদে অতিথি আপ্যায়নে থাকুক লিচুর পুডিং
ঈদে অতিথি আপ্যায়নে থাকুক লিচুর পুডিং
দ্বিতীয় ধাপ: মেরিনেট করা মাংসে পরিমাণমতো গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মাংস আধা সেদ্ধ হলে দুধ দিয়ে দিন। এবার অল্প আঁচে রান্না করতে হবে।
তৃতীয় ধাপ: মাংসের ঝোল কমে এলে ঘি, গরমমসলা গুঁড়া, বেরেস্তা, আলুবোখারা, চিনি, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।