শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস প্রতিরোধে ১১ নির্দেশনা

প্রকাশিত - ১১ জুন, ২০২৫   ০৫:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশেও কভিডের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১১ জনি) দুপুরে বর্তমানে দেশের নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান।

লিখিত বক্তব্যে মো. আবু জাফর বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের কয়েকটি নতুন সাব–ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়
১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সে ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
২. শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।
৩. হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক–মুখ ঢেকে রাখুন।
৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।
৫. ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ ধরবেন না।
৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়
১. জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।
২. রোগীর নাক–মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।
৩. রোগীর সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।
৪. প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১–১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)–এর নম্বরে যোগাযোগ করুন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষা, টিকা, চিকিৎসা ব্যবস্থাপনা নির্দেশিকা, ওষুধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধাসংবলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী ইত্যাদিসহ সংক্রান্ত সব বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।