২৪ঘণ্টা অনলাইন : অল্প কয়েকটি উপাদান যোগ-বিয়োগ করে রান্নায় নতুনত্ব যোগ করা যায়। যারা দেশ বিদেশের রান্না পছন্দ করেন তারা ঈদে গরুর মাংসের ইরানি ভুনা রান্না করতে পারেন। জেনে নিন রেসিপি।
উপকরণ:
গরুর মাংস: ৩ কেজি
কিশমিশ বাটা: ১ টেবিল চামচ
আমন্ড বাদাম বাটা: ২ টেবিল চামচ
পেস্তাবাদাম বাটা: ১ টেবিল চামচ
খোবানি বাটা: ২ টেবিল চামচ
আলু বোখারা বাটা: ১ টেবিল চামচ
লাল মরিচগুঁড়া: ১ টেবিল চামচ
হলুদগুঁড়া: আধা চা-চামচ
জিরা বাটা: ১ চা-চামচ
ধনিয়া বাটা: ১ চা-চামচ
গরম মসলাগুঁড়া: ১ চা-চামচ
গোল মরিচগুঁড়া: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো
দারুচিনি: ৪ টুকরা
বড় এলাচি: ২টি
ছোট এলাচি: ৪টি
লবঙ্গ: ৬টি
টকদই: আধা কাপ
পেঁয়াজকুচি: দেড় কাপ
বাটার অয়েল: ১ কাপ
তেল: আধা কাপ
চিনি: ১ চা-চামচ
জায়ফল-জয়ত্রীগুঁড়া: আধা চা-চামচ
আস্ত কাজু-আমন্ড-পেস্তা: আধা কাপ
খোবানি ও আলু বোখারা: আধা কাপ।
প্রথম ধাপ: শুরুতে মাংসে আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা, জায়ফল-জয়ত্রী, হলুদ, মরিচগুঁড়া, টকদই ও লবণ মেখে ৪-৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এই সময়ের মধ্যে মাংস মাঝে মাঝে নেড়েচেড়ে দিন।
দ্বিতীয় ধাপ: চুলায় তেল গরম করে আধা কাপ পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার এতে আগে থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। রান্না করার সময় মাঝে মাঝে নেড়ে দিন।
তৃতীয় ধাপ: কিছুক্ষণ পর আস্ত আলু বোখারা ও খোবানি দিয়ে দিন। মাংস তেলের ওপর আসলে পানি দিয়ে সেদ্ধ করুন।
চতুর্থ ধাপ: একটি আলাদা পাত্রে বাটার অয়েলে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এতে বাকি সব উপকরণ দিয়ে ভুনে নিন। এরপর এতে মাংস আমন্ড-পেস্তা-কাজু ও গরম মসলার গুঁড়া দিয়ে ভুনা ভুনা করে মাংস চুলা থেকে নামিয়ে নিন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।