২৪ঘণ্টা অনলাইন : সুভাষ ঘাই নির্মিত বলিউডের আলোচিত সিনেমা ‘খলনায়ক’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ। ১৯৯৩ সালের ৬ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। তারপর কেটে গেছে প্রায় ৩২ বছর। দীর্ঘ তিন দশক পর নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ বিষয়ে কথা বলতে পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। সিক্যুয়েল নির্মাণের তথ্য নিশ্চিত করে সুভাষ ঘাই বলেন, “হ্যাঁ, চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটির অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানদের খুব দ্রুত চূড়ান্ত করা হবে।”‘খলনায়ক’ সিনেমার পূর্বের শিল্পীরা সিক্যুয়েলে অভিনয় করবেন কি না তা নিশ্চিত করেননি সুভাষ ঘাই।
অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ‘খলনায়ক’ সিনেমার প্রধান চরিত্র রূপায়নকারী সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফের মতো তারকারা সিক্যুয়েলে অভিনয় করবেন না। তবে তাদের ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। আর মূল চরিত্রগুলোর জন্য নতুন তারকাদের বেছে নেবেন নির্মাতারা। নব্বই দশকের সুপারহিট ‘খলনায়ক’ সিনেমায় আরো অভিনয় করেন— অনুপম খের, রাখি গুলজার, রম্যা কৃষ্ণান, নীনা গুপ্তা প্রমুখ।
‘খলনায়ক’ সিনেমা মুক্তির পর সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। নব্বই দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রও এটি। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। সেরা নারী প্লেব্যাক শিল্পী ও সেরা নৃত্যপরিচালকের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।