শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মা হচ্ছেন আলিয়া

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৪:৪১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

রাহার ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বছরখানেক হলো। এর মধ্যেই কি আবার নতুন অতিথি আসছে কাপুর-ভাট পরিবারে? নেটদুনিয়ায় এখন সবচেয়ে বড় গুঞ্জন- আবার মা হতে চলেছেন আলিয়া ভাট! 

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তার সাম্প্রতিক লুক দেখেই অনুমান করছেন অনেকে, রণবীর-আলিয়ার ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান।

আলিয়া যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি। তবে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন এক মজার কথা- ‘রণবীর আর আমি যখন প্রথমবার বাবা-মা হওয়ার উত্তেজনায় ভাসছি, তখনই ঠিক করেছিলাম- ছেলে-মেয়ে দুইয়েরই নাম আগে থেকে ভাবা দরকার। পরিবারের সবাই মিলে অনেক নাম সাজিয়েছিল, যার মধ্যে একটি ছেলের নাম আমার দারুণ লেগেছিল। তবে সেটা এখনই বলব না!’

এই আলাপচারিতার সময় আলিয়া জানিয়েছিলেন, রাহার নামকরণ করেছিলেন তার শাশুড়ি নীতু কাপুর। সেই সময় নীতু নাকি বলেছিলেন, আলিয়ার বেছে রাখা ছেলের নামটির সঙ্গে ‘রাহা’ দারুণ মিলবে, যদি ভবিষ্যতে কোনও পুত্র সন্তান হয়।

ঠিক তখনই নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে ওঠে। বিশেষ করে ২০২৫-এর কান ফেস্টিভ্যালে আলিয়ার কালো অফ-শোল্ডার বডিকন গাউন দেখে অনেকের চোখে পড়েছে তার ‘বেবি বাম্প’।

ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে একের পর এক মন্তব্য- “আলিয়া কি আবার মা হচ্ছেন?”, “লুক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে!”

যদিও এ নিয়ে কাপুর দম্পতির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু আলিয়ার সেই কালো গাউনে ন্যূনতম সাজ, সাবলীল হাঁটা আর একরাশ আত্মবিশ্বাস- সব মিলিয়ে এক অন্যরকম ‘মায়ের সৌন্দর্য’ যেন ধরা দিয়েছে সেখানে। রণবীর-আলিয়ার দ্বিতীয় সন্তানের জল্পনা এবার কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।