শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাছপ্রেমীদের চারা কিনতে হবে না; কিভাবে...

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৪:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জেড প্ল্যান্ট সাধারণত টব এবং চারাসহ কেনেন লোকজন। তবে খরচ বাঁচাতে চাইলে এই গাছের পাতা থেকেই তৈরি করতে পারেন নতুন গাছ। কৌশলও সহজ। আসুন আমরা তা জেনে নিই।

১. নতুন চারা পেতে হলে সুস্থ-সবল জেড প্ল্যান্ট প্রয়োজন। প্রথমে কোনও তাজা গাছ থেকে কাঁচি দিয়ে জেড প্ল্যান্টের পাতা-সহ ছোট একটু ডাল কেটে নিন।

২. আঙুলের সাহায্যে আলতো চাপে তা থেকে পাতা ছিঁড়ে নিন। খেয়াল রাখতে হবে, পাতায় যেন কোনও হলুদ বা খয়েরি ছোপ না থাকে। সেটি যেন ঘন সবুজ হয়।

৩. এ বার শুকনো কোনও স্থানে পাতাগুলি রেখে দিন। সেখানে যেন সূর্যালোক না আসে। এ ভাবে ২-৩ দিন পাতাগুলি রাখতে হবে।

৪. গাছ বসানোর জন্য লাগবে সাকুলেন্ট বা ক্যাকটাস গাছের জন্য প্রয়োজনীয় মাটির মিশ্রণ। খুব সহজেই অনলাইনে বা নার্সারিতে এই ধরনের মিশ্রণ পাওয়া যায়।

৫. এ বার একটি চওড়া, চ্যাটালো পাত্রে মাটি ছড়িয়ে দিন। তার নীচে যেন ছিদ্র থাকে, যাতে মাটিতে অতিরিক্ত জল চলে গেলে তা বেরিয়ে যেতে পারে। মোট কথা, পাত্রটিতে জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া দরকার।

৬. এর পর মাটির উপরে পাতাগুলি এক এক করে শুইয়ে দিন। মাটিতে পুঁতে দেওয়ার কোনও প্রয়োজন নেই। দু’টি পাতার মধ্যে যেন বেশ কিছুটা ফাঁক থাকে। বোতলের সাহায্যে অল্প জল স্প্রে করে দিন। বেশি জল দেওয়া যাবে না কোনওমতেই।

৭. জেড প্ল্যান্টের পাতা সাজিয়ে রাখা পাত্রটি রাখুন এমন কোনও স্থানে, যেখানে সরাসরি সূর্যালোক না পড়লেও, রোদের হালকা তাপ রয়েছে। জানলার ধারে কোনও জায়গায় সেটি রাখতে পারেন।

৮. এক বা দু’দিন অন্তর তাতে জল স্প্রে করতে হবে। ৫-১০ দিনের মধ্যেই দেখা যাবে এক একটি পাতা থেকে শিকড় এবং নতুন চারা গজিয়ে উঠছে।

৯. উপযুক্ত জল নিষ্কাশন ব্যবস্থা থাকবে, এমন ছোট ছোট পাত্রে বা টবে জেড প্ল্যান্টের উপযোগী মাটি প্রস্তুত করে খুব সাবধানে শিকড়-সহ চারা তুলে বসিয়ে দিতে হবে। প্রথম দিকে গাছ সরাসরি সূর্যালোকে রাখা যাবে না। তবে শিকড় মাটিতে শক্ত হয়ে গেলে হালকা রোদ আসে, এমন জায়গায় গাছ রাখুন।

১০. জেড প্ল্যান্টের মাটিতে জল দেওয়ার আগে আঙুল দিয়ে পরীক্ষা করে নিন, মাটি শুকিয়েছে কি না। তার পর জল দিন। গরমের দিনে জলের পরিমাণ বেশি হওয়া প্রয়োজন। সঠিক আলো-হাওয়ায় রাখলেই নতুন জেড প্ল্যান্ট দিন কয়েকেই বড় হতে থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।