২৪ঘণ্টা অনলাইন : ২০০৫ সালের ছবি ‘বান্টি অউর বাবলি’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। ছবিতে অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ের রসায়ন সেই সময়ে অন্যতম চর্চার বিষয় ছিল। পর্দার বাইরেও তাঁদের রসায়ন ঘিরে নানা জল্পনা পাখা মেলেছিল। আবার সেই ছবিতেই অতিথি উপস্থিতি ছিল ঐশ্বর্যা রাইয়ের। ‘কজরা রে’ গানে বাবা ও ছেলের সঙ্গে ঐশ্বর্যার নাচ আজও চর্চায় উঠে আসে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ওই গানটিই ঐশ্বর্যা ও অভিষেকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু ছবিতে এই গানটি নিয়ে খুব একটা খুশি ছিলেন না অমিতাভ। ঐশ্বর্যার এই গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টাও করেছিলেন তিনি। পরিচালক শাদ আলি জানিয়েছেন এমনই।
এই গান শুনে পছন্দ হয়নি ছবির প্রযোজক যশ রাজের। তাঁরা মনে করেছিলেন, ছবিতে এই গানটিই সবচেয়ে কম জনপ্রিয় হবে। শাদ আলি বলেছেন, “অমিতজি বলেছিলেন, এই গানটির শুটিং করারই দরকার নেই।” কিন্তু, অতি কষ্টে প্রযোজনা সংস্থা ও অমিতাভকে রাজি করিয়েছিলেন পরিচালক। তাঁর বিশ্বাস ছিল, এই গানটি বিপুল জনপ্রিয় হবে।
যেমন ভাবা, তেমন কাজ। গানটি আলিশা চিনয়কে দিয়ে গানটি গাইয়েছিলেন শাদ। গানের প্রদর্শনে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই বিষয়েও সতর্ক ছিলেন তিনি। তাই লাস্যময়ী ঐশ্বর্যার দুই পাশে অমিতাভ ও অভিষেক দু’জনকেই রেখেছিলেন তিনি।
তখনও অভিষেক ও ঐশ্বর্যার প্রেম শুরু হয়নি। তাই অমিতাভ তখনও হবু শ্বশুর নন। স্রেফ সহকর্মী হিসেবেই তখন তাঁরা কাজ করেছিলেন। পরে যে সম্পর্ক সম্পূর্ণ অন্য দিকে মোড় নেবে, তা তাঁরাও কল্পনা করেননি তখন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।