গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস। বলা হচ্ছিল, দুজনে ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’- এও একসঙ্গে কাজ করবেন তারা। কিন্তু তা আর হচ্ছে না।
শোনা যাচ্ছে, দীপিকা নাকি আর এই ছবির অংশ নন! অর্থাৎ, দীপিকাকে নিজের এই সিনেমা থেকে বাদ দিলেন পরিচালক সন্দীপ; দাবি করেন, অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদা রয়েছে দীপিকার।
ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল যে তিনি মাত্র ৮ ঘণ্টা কাজ করবেন। এরপরই বিষয়টি জটিল হয়ে ওঠে যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। শুধু তাই নয়, দীপিকা তেলুগুতে ডায়ালগ বলতেও অস্বীকার করেন বলে দাবি।
এও বলা হয়েছে, দীপিকা এই ছবির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে চলেছিলেন, যা প্রায় ২০ কোটি রুপি বলে জানা গেছে। আর এরকম সব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে পড়েন এবং দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলা হচ্ছে যে তিনি এখন নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।