২৪ ঘণ্টা অনলাইন : গরম পড়তে না পড়তেই ঘরে পিঁপড়ার উপদ্রব শুরু হয়েছে । মাঝে মাঝে বৃষ্টিতে এই উপদ্রব আরও বাড়ে। এ সময় কোথাও কোনও খাবার রাখাটাই দায় হয়ে ওঠে। বিশেষ করে চিনির কৌটা যেখানেই রাখুন না কেন, পিঁপড়ারা সেখানেই উপদ্রব শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু টিপস জেনে রাখুন। যেমন-
সঠিক পাত্র বেছে নিন : চিনি রাখার জন্য একটি উপযুক্ত পাত্র বেছে নিন। চিনি স্টিল বা কাচের পাত্রে সংরক্ষণ করলে ভালো। পাত্রের ঢাকনা যেন ভাল করে বন্ধ থাকে সেদিকে খেয়াল । বায়ুনিরোধক পাত্রে চিনি রাখুন। এতে বৃষ্টিতেও চিনিতে জল কাটবে না।
লবঙ্গ: ঢাকনা শক্ত থাকার পরেও যদি পিঁপড়া পাত্রে ঢুকে পড়ে তাহলে তা প্রতিরোধ করার জন্য চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখতে পারেন। লবঙ্গের গন্ধের কারণে পিঁপড়া দূরে থাকবে।
তেজপাতা : চিনির পাত্রে তেজপাতাও রাখতে পারেন। তাহলে পিঁপড়া চিনির পাত্রের কাছে ঘেঁষবে না।
রসুন : চিনির পাত্রে রসুনের কয়েকটি কোয়া ছাড়িয়ে রাখতে পারেন। এতে পিঁপড়া আসতে পারবে না। চাইলে রসুন গুঁড়ো করে পানিতে ফুটিয়ে নিতে পারেন। এই পানি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে চিনির বাক্সের বাইরের দিকে স্প্রে করে দিতে পারেন। রসুনের গন্ধ পিঁপড়াকে দূরে রাখে।
ভিনেগার: কাপড়ে ভিনেগার ছিটিয়ে চিনির পাত্রের নিচে রাখতে পারেন। এতেও পিঁপড়া দূরে থাকবে। সহজে কাছে আসবে না।
২৪ ঘণ্টা/এআর
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।