২৪ ঘন্টা অনলাইন : আজকাল সারাবছরই বিট পাওয়া যায়। এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল, কমবেশি সবারই এটা জানা। বিটে পর্যাপ্ত পরিমাণে খনিজ, প্রোটিন, ভিটামিন, ফাইবার, ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন সি-সহ প্রয়োজনীয় নানা পুষ্টিগুণ রয়েছে। এটি স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং চুলের জন্যেও উপকারী।
নিয়মিত বিটের রস খেলে যেসব উপকারিতা পাবেন-
১. বিটের রস বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। নিয়মিত অল্প করে বিটরুট জুস খেলে শরীরের ভিতরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ দূর হয়ে যাবে। বডি ডিটক্স হয়ে গেলে কিডনি, লিভার ভালো থাকবে।
২. উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা কমাতে দারুণ ভাবে সাহায্য করে বিটের রস। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভাল থাকবে।
৩. লিভার ভাল রাখতে সাহায্য করে বিটের রস। নিয়মিত বিটের রস খেলে বদহজমের সমস্যা দূর হয়। খাবার ভালোভাবে হজম হলে অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যা দেখা দেবে না।
৪. বিটের রস ওজন কমাতেও ভালো কাজ করে। যারা ওজন কমাতে চান তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় এটি রাখতে পারেন।
৫. বিটের রসে সামান্য পরিমাণে ক্যালোরি আর ভরপুর নিউট্রিয়েন্টস রয়েছে। রোজ অল্প করে এই রস খেলে সার্বিক ভাবেই স্বাস্থ্যের উন্নতি হবে।
৬.বিটের রস খেলে সারাদিনের শক্তি পাওয়া যায়। নিয়মিত এই রস খেলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার-ডায়াবেটিসের মাত্রা। এছাড়াও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো রাখে হৃৎপিণ্ড। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
২৪ ঘন্টা/এআর
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।