২৪ঘণ্টা অনলাইন : রিকশা ম্যাটেরিয়ালে তৈরি ‘রিকশা গাউন’। দেখতে ঝলমলে, সহজেই চোখ আটকে যায়। তারপর যদি কোনো লাস্যময়ী সেই পোশাক পরে আত্মপ্রত্যয়ী ঢংয়ে হাঁটেন তাহলেতো নজর কাড়বেনই। ১০ মে ভারতের হায়দ্রবাদের তেলেঙ্গনায় শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার ৭২ তম আসর। ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর এই আসরে রিকশা গাউনে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়ে আকলিমা আতিকা কণিকা। ১১০ জন প্রতিযোগির মাঝে রিকশা গাউনে নজর কেড়েছেন আকলিমা।
হুডসহ রিকশার আদলে তৈরি এই গাউনে শোভা পাচ্ছে বর্ণিল নকশা। এর মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা ‘মা-বাবার দোয়া’। চোখ ধাধানো এই আউটফিট তৈরি করেছেন তরুণ ডিজাইনার রাইসা আমি শৈলী।
মিস ওয়ার্ল্ড বাংলাদের ২০২৫ এর লাইসেন্স পেয়েছেন উদ্যোক্তা, ন্যাশনাল ডিরেক্টর ও মডেল আজরা মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ আকলিমা মেধা, সৌন্দর্য ও পরিশ্রমের প্রতীক। সে এমন একটি নতুন মুখ যাকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সবার সামনে তুলে ধরতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা, পরিশ্রম এবঙ দেশের প্রতি আছে ভালোবাসা। সে শিগগিরই বাংলাদেশের গর্ব হবে বলে আশাবাদী আমরা।’’
রাইসা আমিন শৈলী, ডিজাইনার বলেন, ‘‘রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওযার সাহস দিয়ে থাকেন, সেই উৎসাহ থেকেই গাউনে এই নকশা করেছি।’’
২৪ঘণ্টা/এআর
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।