শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে গোপন ক্যামেরার সন্ধান দেবে স্মার্টফোন

প্রকাশিত - ১৩ মে, ২০২৫   ০৫:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হোটেলের রুম, স্পা সেন্টার, পাবলিক টয়লেট বা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানি করে কিছু খারাপ মানুষ। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এ নিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।

একটু বুদ্ধি খাটালেই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। সাধারণত হোটেল রুম বা ট্রায়াল রুমের বৈদ্যুতিক পণ্য, নাইট লাইট, বই, ডিভিডি, পেন, খেলনা, ঘড়ি, শোপিস, আয়না, স্মোক ডিটেক্টরের মধ্যে লুকানো ক্যামেরা থাকতে পারে। এছাড়া আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কীভাবে শনাক্ত করবেন জেনে নিন-

মোবাইল অ্যাপ

গোপন ক্যামেরার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড শনাক্ত করার জন্য একাধিক মোবাইল অ্যাপ রয়েছে। গুগল প্লে-স্টোরে গিয়ে হিডেন ক্যামেরা ডিটেক্টর সার্চ করলেই পেয়ে যাবেন এই সব অ্যাপ। তবে ফোনে সেগুলো ডাউনলোড করার আগে তার রিভিউ এবং কী কী ডাটা নেবে তা যাচাই করে নিন।

গোপন ক্যামেরা লেন্স খোঁজার অ্যাপ

ক্যামেরা লেন্স সাধারণত আলো প্রতিফলিত করে, যা বোঝার জন্য আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যে গ্লিন্ট ফাইন্ডার অ্যাপ ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের গোপন ক্যামেরা লেন্সের প্রতিফলন ধরে ফেলতে পারবেন।

ব্লুটুথ ক্যামেরা খুঁজবেন যেভাবে

গোপন ক্যামেরা হিসেবে ব্লুটুথ ক্যামেরাও ব্যবহার হতে পারে। যদিও এটি শনাক্ত করার জন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই। এজন্য প্রথমে ফোনের ব্লুটুথ অন করে দিন। এবার স্ক্যান করতে শুরু করুন, দেখুন আশেপাশে আর কোনো সন্দেহজনক ব্লুটুথ ডিভাইস রয়েছে কি না। থাকলে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান।

ওয়াইফাই ক্যামেরা খুঁজবেন যেভাবে

ব্লুটুথের পাশাপাশি ওয়াইফাই ক্যামেরাও থাকতে পারে। তবে এটি ধরার জন্যও লাগবে না কোনো থার্ড পার্টি অ্যাপ। ব্লুটুথের মতো ফোনের ওয়াইফাই অন করে দিন। এবার আশেপাশে আর কোনো সন্দেহজনক ওয়াইফাই ডিভাইস রয়েছে কি না চেক করুন। এগুলো সাধারণত ক্যামেরা বা ইন্টারনেট অ ব থিংস ডিভাইস হতে পারে।

আইআর সার্ভেয়ালেন্স ক্যামেরা ধরার উপায়

এ ধরনের ক্যামেরা বেশ অ্যাডভান্স হয়। কারণ এগুলো কম আলোতেও ভালোভাবে কাজ করে। অন্ধকার ঘরেও সব রেকর্ড করতে পারে আইআর বা ইনফ্রারড ক্যামেরা। তবে এটি অ্যাপের মাধ্যমে শনাক্ত করা যায়। প্লে-স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তবে সব ফোনে কিন্তু এটি সাপোর্ট করে না। তাই কম আলোতে একবার পরীক্ষা করে দেখে নিন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।