শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড

প্রকাশিত - ১২ মে, ২০২৫   ০৬:৪২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জমজ সন্তানের মা হলেন হলিউডের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। একটি পুত্র ও একটি কন্যাসন্তানের মা হয়েছেন ‘দ্য ওয়ার্ড’ তারকা। যুক্তরাষ্ট্রিভিত্তিক পিপল ম্যাগাজিন এ খবর প্রকাশ করেছে।অ্যাম্বার হার্ডের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে খবরটি নিশ্চিত করে দ্য পিপল-কে বলেন, “অ্যাম্বার জমজ সন্তানদের স্বাগত জানাতে এবং তার পরিবারকে সম্পূর্ণ করতে পেরে আনন্দিত। মা-সন্তানেরা প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। উনা খুব আনন্দের সঙ্গে সময় পার করছে।”এ ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেন অ্যাম্বার হার্ড    

সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের মা হন অ্যাম্বার। ২০২১ সালে জন্ম নেয় কন্যা উন। তার বয়স এখন ৪ বছর। গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দেন অ্যাম্বার। রোববার (১১ মে) ইনস্টাগ্রামে দুই শিশুর পায়ের ছবি পোস্ট করে জমজ সন্তানের মা হওয়ার আনন্দের খবরটি অ্যাম্বার নিজেও জানিয়েছেন।

৩৯ বছরের অ্যাম্বার হার্ড ছবির ক্যাপশনে লেখেন, “২০২৫ সালের মা দিবস কখনো ভুলব না। বছরের পর বছর ধরে পরিবারটি গড়ে তোলার চেষ্টা করেছি, আর সেই পূর্ণতা উদযাপনের অভিব্যক্তি প্রকাশের ভাষা জানা নেই। আজ আনুষ্ঠানিকভাবে খবরটি জানাচ্ছি, আমি হার্ড গ্যাংয়ে জমজদের স্বাগত জানিয়েছি।” জমজ সন্তানের নাম জানিয়ে অ্যাম্বার হার্ড লেখেন, “আমার মেয়ে অ্যাগনেস এবং পুত্র ওশান আমার কোল (আমার হৃদয়) পূর্ণ করেছে।”

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে অ্যাম্বার হার্ড লেখেন, “চার বছর আগে যখন আমার প্রথম কন্যা উনার জন্ম হয়, তখন আমার পৃথিবী চিরতরে বদলে যায়। আমি ভেবেছিলাম এর চেয়ে বেশি আনন্দিত হওয়া যায় না। এখন আমি তিন গুণ বেশি আনন্দিত।”“আমার ফার্টিলিটি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।” লেখেন অ্যাম্বার হার্ড।

অ্যাম্বার হার্ড একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে। কিন্তু দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন অ্যাম্বার হার্ড। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। আর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন হার্ড। এ নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। ২০২২ সালে এসব জটিলতার অবসান ঘটে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।