২৪ ঘণ্টা অনলাইন : সাদিয়া রশ্নি সূচনা দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ, জাতীয় আয়োজন, কর্পোরেট শো, টিভিসি, ওভিসি, সেইসাথে ইউএনডিপি'র পডকাস্ট ও কনসাল্টেন্সিসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। এবার তিনি দিলেন নতুন খবর। একটি বেকারি এবং ক্যাফে চেইন শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পথচলা শুরু করলেন। শুক্রবার (৯ মে) ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অবস্থিত স্যান্ড্রা'র আউটলেটে এক উৎসব মুখর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পথচলা শুরু করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্ট তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্যান্ড্রা টিম।
ফুডি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের সূচনা বলেন, এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা। স্যান্ড্রা'র প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্যান্ড্রার সাথে আমার জার্নিটা একই সাথে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ আমি জানি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব অনেক। ম্যানেজিং ডাইরেক্ট তাজবীহ হুসেইন জানান, একটা পরিপূর্ণ ব্র্যান্ড হয়ে ওঠার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম ও ভালোবাসা জড়িত। সূচনা আমাদের এই জার্নিটাকে আরও সহজ ও প্রাণবন্ত করবে। আর আমাদের চেষ্টা থাকবে, সময়ের সাথে সাথে গ্রাহককে আরও মানসম্পন্ন সেবা প্রদান করা।
২৪ ঘণ্টা/এআর
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।