২৪ ঘণ্টা অনলাইন : স্বপ্নের শহর ঢাকায় বসবাস করছে দুই কোটিরও বেশি মানুষ। জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত ছুটে চলা এসব মানুষের অনেকেই রাজধানীতে স্থায়ী আবাসনের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের পথ আরও কিছুটা সহজ করতে শুরু হয়েছে ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’। রাজধানীর গুলশান-২ এ অবস্থিত তাহের টাওয়ারের অষ্টম তলায় স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ৩ মে থেকে শুরু হওয়া রিয়েল এস্টেট মেলা আজ শেষ হচ্ছে। টানা আট দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আজ শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি চলবে।
মেলায় থাকছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্বর্ণালী ও সানভ্যালী আবাসিক প্রকল্পের রাজউক অনুমোদিত আবাসিক ও বাণিজ্যিক প্লট। প্রকল্প দুটি পরিচালনা করছে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড। ইতিমধ্যে ভবন নির্মাণের জন্য প্রস্তুত এসব প্লট এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতেও প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ রয়েছে।
২৪ ঘণ্টা/এআর
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।