শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

প্রকাশিত - ০৮ মে, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত চালু করলো মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বিষবায়ু’। বুধবার রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল বায়ু দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবী সম্বলিত নাগরিক মতামত সংশ্লিষ্ট কতৃপক্ষকে দেওয়া হবে। তাছাড়া ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন মার্কিং করা হবে যেন নাগরিকেরা সাইকেল ব্যবহারে আরো উদ্বুদ্ধ হন।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, “সাম্প্রতিককালে বায়ুদূষণের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। বায়ুদূষণের অন্যতম কারণ হলো যানবাহন থেকে নিঃসৃত কালো ধোঁয়া। এই ধোঁয়া শুধু পরিবেশ না, জনগণের জীবনকেও  হুমকির সম্মুখীন করেছে। আমরা মনে করি, নাগরিকদের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। তাই ‘বিষবায়ু’ ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ”।

তিনি আরো বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে দুরন্ত বাইসাইকেল শুধু বায়ুদূষণের ভয়াবহতা সম্পর্কে জনমত তৈরির উদ্যোগ নিচ্ছে না, বরং নাগরিক জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতেও সচেষ্ট। আমরা মনে করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব”।

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, এ ক্যাম্পেইনের অংশ হিসেবে দুরন্ত বাইসাইকেল শীঘ্রই ‘দুরন্ত বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ নিয়ে আসছে। এ প্লাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী তার সাইকেল রাইড ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন তিনি কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের উন্নয়নে অবদান রাখছেন।

তিনি আরো বলেন, অ্যাপটির বিশেষত্ব হলো ব্যবহারকারী যত বেশি সাইকেল চালাবেন, তত বেশি কার্বন ক্রেডিট পাবেন। যার মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।