শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বাজারে আসতে শুরু করেছে লিচু

প্রকাশিত - ০৮ মে, ২০২৫   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ‘মধুমাস’ জ্যৈষ্ঠ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যে রাজশাহী নগরী ও এর আশেপাশের স্থানীয় বাজারে সীমিত আকারে রসালো ফল লিচু উঠতে শুরু করেছে। কিন্তু বাজারে সরবরাহ কম হওয়ায় এর দাম এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গ্রীষ্মকালে এই অঞ্চলে আম-কাঁঠালসহ অনেক রসালো ফলের সরবরাহ বেড়ে যায়। ফল উৎপাদন ও বিক্রির কারণে এ বছরও পূর্ববর্তী বছরগুলোর মতো স্থানীয় অর্থনীতির গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, এখন বাজারে কেবল স্থানীয় জাতের লিচু উঠতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোম্বাই জাতের লিচু বাজারে এসে যাবে। তিনি বলেন, চায়না-৩ (হাইব্রিড), বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু এই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয়, তাই অনেকেই এই জাতের লিচু চাষ করে লাভবান হচ্ছেন। রাজশাহী এবং দিনাজপুরে লিচু’র প্রচুর উৎপাদন হয়। তবে, ঈশ্বরদীর লিচু খুবই সুস্বাদু ও স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, এ বছর ঈশ্বরদী উপজেলায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। বাণিজ্যিক চাষের পাশাপাশি উচ্চ ফলনশীল চায়না-৩, বোম্বাই এবং মাদ্রাজ জাতের লিচুও বসতবাড়ির জমিতে চাষ করা হচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলে আম এবং লিচুর বাণিজ্যিক চাষ ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে।

ঈশ্বরদীসহ লিচু উৎপাদনের জন্য বিখ্যাত এই অঞ্চলের অনেকস্থানেই গাছে ফুল ফোটার হার সন্তোষজনক, যা মোট উৎপাদনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন। মৌসুমি ব্যবসায়ীরা শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে সাহেব বাজার, বিন্দুর মোড়, লক্ষ্মীপুর বাজার, সিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও কোর্ট বাজারে অস্থায়ী দোকান স্থাপন করেছেন। গ্রীষ্মকালীন নানা ধরনের আকর্ষণীয় ফল পাওয়া যাচ্ছে এসব জায়গায়।

লিচুর মৌসুম আসার সঙ্গে-সঙ্গে গুণমান এবং আকারের উপর ভিত্তি করে প্রতি ১০০ লিচু ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি, তবে আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ ভালো হলে দাম কিছুটা কমবে।

কাপাসিয়া গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার এক বিঘা জমিতে রোপণকৃত ৩০টি লিচু গাছে এ বছর ফুল ফুটেছে এবং ডালে প্রচুর পরিমাণে ‘গুটি’ এসেছে।তিনি অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পাঁচ বছর বয়সী একটি গাছ প্রায় ১০০-১৫০ কেজি লিচু বা প্রায় ২ হাজার থেকে ৬ হাজারটি লিচু দিতে পারে। রাজশাহীর বড়গাছি, বাগমারা, চারঘাট ও বাঘার বেশিরভাগ পরিবার লিচু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, এই অঞ্চলে চাষযোগ্য বসতবাড়ির জমিতে শত-শত লিচু বাগান গড়ে উঠেছে। তিনি বলেন  ‘এ বছরের আবহাওয়া লিচু চাষের জন্য অনুকূল বলে মনে হচ্ছে। তাই আমরা ভালো ফলনের ব্যাপারে বেশ আশাবাদী।’

উপযুক্ত মাটি, অনুকূল জলবায়ু এবং আকর্ষণীয় বাজার মূল্য রাজশাহীতে ফলের ব্যাপক চাষের মূল কারণ। তাছাড়া, কৃষকরা আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য লিচু চাষের দিকেই ঝুঁকছেন। লিচু চাষি মনসুর রহমান জানান, তারা প্রতি বছর তাদের লিচু বাগান থেকে উল্লেখযোগ্য পরিমাণে লাভ করেন, যা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রেখেছে। পবা উপজেলার পারিলা গ্রামের কৃষক এরশাদ আলী গত বছর ৫০টি বোম্বাই জাতের গাছ থেকে দেড় লাখ টাকা আয় করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রায় ২ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী শহীদুল ইসলাম গত ১২ বছর ধরে লিচু ব্যবসার সঙ্গে জড়িত, তিনি জানান, ব্যবসাটি লাভজনক। এ কারনেই প্রতি বছর লিচু চাষের জমি ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে। অপর এক লিচু ব্যবসায়ী ইয়াসিন আলী এ বছর ১০ একর জমির একটি বাগান লিজ নিয়ে সেখানে চায়না-৩, বোম্বাই ও মাদ্রাজ জাতের লিচু চাষ করছেন। প্রতিদিন ৪০ জন শ্রমিক গাছের পরিচর্যা করেন। ঢাকা থেকে আগত ব্যবসায়ীরা ইতোমধ্যেই ফল কিনতে শুরু করেছেন বলে বাসস'কে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) উপ-পরিচালক উম্মে সালমা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই লিচু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি বলেন, ১ হাজার হেক্টরেরও বেশি জমিতে শত-শত লিচু বাগান রয়েছে যা প্রচুর ফলন দেয়। এই লিচু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হয়।সালমা বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ লিচুর গুণমান বজায় রাখার জন্য চাষিদের আরও সাতদিন পর ফসল তোলার পরামর্শ দিয়েছেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।