২৪ঘণ্টা অনলাইন : ধর্মের জন্য বাড়ি ভাড়া পেতে গিয়ে কালঘাম ঝরেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অস্বস্তিকর অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন ছোট পর্দার অভিনেতা। মুম্বই শহরে প্রেমিকা জসমিন ভসিনের সঙ্গে বাড়ি ভাড়া নিতে চেয়েছিলেন আলি। তখন ঠিক কী কী ঘটেছিল, তা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
পরস্পরের প্রিয় বন্ধু ছিলেন। তার পরে ২০২০ সালে ‘বিগবস’-এর ঘর থেকে প্রেম শুরু আলি ও জসমিনের। অনুষ্ঠানে ধর্মীয় ভেদাভেদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে,আলি বলেন, “আমি একজন কাশ্মীরি। রুপোলি দুনিয়ায় আমি কোনও রকমের ভেদাভেদের মুখোমুখি হইনি। তবে বাড়ি খুঁজতে গিয়ে আমি সমস্যায় পড়েছিলাম বটেই। এই ধরনের ভেদাভেদের মুখোমুখি আজও হই।”
বাড়ি খুঁজতে গিয়ে বেশির ভাগ সময়ে প্রবীণদের সঙ্গে কথা হয়েছিল তাঁর। আলি বলেছেন, “বাড়ি খোঁজার সময়ে আমাকে বার বার প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে, ‘আমরা মুসলিমদের ঘর দিই না।’ তবে এঁদের বেশির ভাগই প্রবীণ মানুষ।”
চলতি বছরেই বিয়ে করার কথা আলি গনি ও জসমিনের। ছোট পর্দার তারকা কৃষ্ণা মুখোপাধ্যায় এই খবর ফাঁস করেছিলেন। চলতি বছরের শেষের দিকে নাকি তাঁরা চার হাত এক করবেন। তবে পরে নিজেই এই মন্তব্য ফিরিয়ে নিয়েছিলেন কৃষ্ণা। তিনি বলেছিলেন, “বন্ধুদের বলছি, কেউ বিয়ে করছে না। দয়া করে ওদের আর বিরক্ত করবেন না।” বিয়ে নিয়ে জসমিন বলেছিলেন, “বিয়ের খবর গুজবমাত্র। আমরা নিজেরাই হাসাহাসি করছি। আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিলে, নিজেরাই ঘোষণা করব। তত দিন আমাদের নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করব। আপাতত আমাদের মন কাজে রয়েছে।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।