২৪ঘণ্টা অনলাইন : হারপিস হল ‘হারপিস সিমপ্লেক্স ভাইরাস’ দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। হারপিস সংক্রামিত ব্যক্তির ত্বক বা শ্লেষ্মা ঝিল্লির সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, যেমন - চুম্বন, যৌন সংসর্গ, বা সংক্রামিত স্থান স্পর্শ করার মাধ্যমে। হারপিস এর লক্ষণগুলি ব্যক্তিভেদে এবং সংক্রমণের ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। প্রথম সংক্রমণ সাধারণত বেশি গুরুতর হয় এবং পুনরাবৃত্তি তুলনামূলক ভাবে হালকা হতে পারে।
১. প্রাথমিক সংবেদন: ফোস্কা বা ঘা দেখা দেওয়ার আগে আক্রান্ত স্থানে (যেমন ঠোঁট, মুখ, যৌনাঙ্গ, নিতম্ব বা উরু) প্রায়শই জ্বালাভাব, চুলকানি, কাঁটা কাঁটা বা টনটন করার মতো অনুভূতি হয়।
২. ফোস্কা বা ফুসকুড়ি: এক বা একাধিক ছোট, জল-ভরা ফোস্কা তৈরি হয়। ফোস্কাগুলি সাধারণত এক জায়গায় মৌচাকের মতো দলা হয়ে থাকে। ওরাল অর্থাৎ মুখের হারপিসে ঠোঁট বা মুখের চারপাশে এবং জেনিটাল হারপিসে যৌনাঙ্গ, নিতম্ব বা উরুর ভেতরের অংশে ফোস্কা দেখা যায়।
৩. ঘা বা ক্ষত: ফোস্কাগুলি ফেটে যাওয়ার পর ত্বকের উপর ছোট, অগভীর কিন্তু যন্ত্রণাদায়ক ঘা বা ক্ষত তৈরি করে। এই ঘাগুলি থেকে স্বচ্ছ বা হলদেটে তরল নিঃসৃত হতে পারে।
৪. ব্যথা ও অস্বস্তি: ফোস্কা এবং ঘাগুলি সাধারণত খুব যন্ত্রণাদায়ক হয়। এর সঙ্গে আক্রান্ত স্থান ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়ার মতো লক্ষণও থাকতে পারে। যৌনাঙ্গে হারপিস হলে প্রস্রাবের সময় ব্যথা হতে পারে।
৫. ফ্লু-এর মতো উপসর্গ: বিশেষ করে প্রথমবার সংক্রমণের সময়, অনেকের ফ্লু-এর মতো উপসর্গ দেখা দেয়। এর মধ্যে প্রধান লক্ষণ জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়া (বিশেষ করে কুঁচকির বা গলার)।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।