২৪ঘণ্টা অনলাইন : বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিষেক হলো এবারের মেট গালায়। প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার নীল কার্পেট মাতিয়েছেন তিনি। তবে তার সঙ্গে ওইদিন রাতে আলো ছড়িয়েছেন প্রথমবারের মতো মেট গালায় পা রাখা কিয়ারা আদভানি। নিখুঁত আত্মবিশ্বাসে মেট গালাতেই প্রথমবার বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা। কাঁধ খোলা কালো গাউনে সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কাঁধ খোলা কালো গাউনে সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
কাঁধ খোলা কালো গাউনে ভারতীয় সংস্কৃতির সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় হেঁটেছেন প্রথমবারের মতো মা হতে যাওয়া এই বলিউড অভিনেত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা ইনস্টাগ্রামে বাবা-মা হওয়ার সুখবরটি দিয়েছিলেন।মেট গালায় বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন রিহানা মেট গালায় বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন রিহানা
কেবল কিয়ারা নন, আরও এক অন্তঃসত্ত্বা তারকা মেট গালার নীল কার্পেট উজ্জ্বল করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও অভিনেত্রী রিহানা। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে দেখা মেলে রিহানার। কালো গাউনের সঙ্গে কালো কোট ও মাথায় গোলাকার কালো চুপি পরেছিলেন তিনি। তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন রিহানা। সে খবর মাস খানেক আগেই প্রকাশ্যে আসে। এর আগেও মেট গালায় হেঁটেছেন রিহানা। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় এই প্রথম। কিয়ারার আগে মেট গালায় হেঁটেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। ৫ মে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টে আয়োজন কোড়া হয়েছিল এবারের মেট গালা। সিনেমাপ্রেমী ও ফ্যাশন দুনিয়ার নজর ছিল সেই দিকে।
২৪ঘণ্টা/এআর
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।