২৪ঘণ্টা অনলাইন : দিন দিন বাড়ছে রোদের দাপট। অতিরিক্ত গরমে শরীরে দেখা দিতে পারে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যা। এসব ঝামেলা এড়াতে বেলের শরবত হতে পারে দারুণ এক প্রাকৃতিক সমাধান।
তাই আসুন জেনে নিই গরমে বেলের শরবত খেলে যেসব উপকার পাবেন-
১. হাইড্রেশন
বেলের রসে প্রচুর পরিমাণে পানি থাকে। এটি শরীরে পানি এবং ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
২. হজমে সহায়তা
অতিরিক্ত তাপ হজমকে ধীর করে দিতে পারে এবং বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। বেলের শরবতে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে।
৩. শরীরকে ঠান্ডা রাখে
বেলের শরবতে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের তাপ ভেতর থেকে কমাতে সাহায্য করতে পারে। যার ফল গ্রীষ্মের দিনের জন্য এটি একটি আদর্শ পানীয়।
৪. পুষ্টিগুণে সমৃদ্ধ
বেলের রস কেবল হাইড্রেটিংই নয়, অত্যন্ত পুষ্টিকর। এটি ভিটামিন সি, ফাইবার এবং ভিটামিন এ সহ প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস। বেলের রসে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং কিছু রোগের ঝুঁকি কমায়।
৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
যারা ওজন কমাতে চান তাদের জন্য বেলের রস উপকারী হতে পারে। এতে ক্যালোরি কম এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা অস্বাস্থ্যকর খাবার এড়াতে সাহায্য করে।
৬. ত্বকের স্বাস্থ্য উন্নত করে
বেলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের জন্যও বেশ উপকারী। এটি তাপ এবং সূর্যের আলোর সংস্পর্শে আসা ত্বকের সমস্যাগুলো কমাতে পারে এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে পারে।
২৪ঘণ্টা/এআর
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।