শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বসে পড়া ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই কোন দপ্তরের, বিপাকে গ্রামবাসী

প্রকাশিত - ০৬ মে, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কুড়িগ্রামের উলিপুরে পাউবো’র সুষ্ঠু তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো খনন কাজ করায় নদীর উপর নির্মিত ব্রিজগুলো ভেঙে পড়েছে। এসব ব্রিজের উপর দিয়ে চলাচলকারী গ্রামের হাজার হাজার মানুষ পড়েছে চরম বিপাকে। ভেঙ্গে পড়া এসব ব্রিজে নিজস্ব উদ্যোগে চলাচলের জন্য বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করলেও ইতোমধ্যে জরাজীর্ণ হয়ে পরায় তা আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ভোগান্তিতে পরেছে এলাকার মানুষ। প্রতিনিয়ত ঘটছে ছোট-খাট দুর্ঘটনা। আসন্ন বর্ষা মৌসুমে মানুষজনকে চরম দূর্ভোগে পরতে হবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে ডেল্টা প্লান-২১০০ পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশ, বন্যা, সেচ, মৎস্য চাষ, নাব্যতা, হাঁস মুরগীর খামার, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ এলাকার জলাবদ্ধতা নিরসনে ছোট নদী, খাল ও জলাশয় পূনঃখনন প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর বাজার থেকে পান্ডুল বাজার পর্যন্ত সাড়ে ৩০ কিলোমিটার বামনী নদী খনন করা হয়। চারটি গ্রুপে খনন কাজের দায়িত্ব পায় রংপুরের হাসিবুল হাসান দুইটি গ্রুপ, কুষ্টিয়ার এসই-এনইউএম-জেভি একটি ও পটুয়াখালীর মিজানুর রহমান নামের ঠিকাদরী প্রতিষ্ঠান। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ১৫ কোটি ৭ লাখ টাকা। নদীটি খনন করার সময় বামনী নদীর উপর নির্মিত প্রায় ২৫টি ব্রিজের সাতটিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সে সময় পান্ডুল ইউনিয়নের কাগজী পাড়া এলাকায় নির্মিত একটি পুরাতন ব্রিজ পানির স্রোতে ধসে পড়ে। ফলে এ ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী আমভদ্রপাড়া, জটিয়াপাড়া, চাকলিরপাড়সহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় লোকজনের সহায়তায় চলাচলের জন্য বাঁশ ও কাঁঠ দিয়ে বিকল্প সেতু তৈরি করা হয়।

এছাড়া মাঝবিল এলাকার গঙ্গারাম নদীর উপর নির্মিত ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের নির্মিত ব্রিজটির উইং ওয়ালের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান বলেন, নদীর উপর ক্ষতিগ্রস্ত ব্রিজগুলো পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, এসব ব্রিজ নির্মাণের দায়িত্ব উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের। বিষয়গুলো সংশ্লিষ্ট অফিসকে অবহিত করা হয়েছে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।