শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘রানি’ ফিরছেন তিনগুণ মজা মাস্তি ও রহস্য নিয়ে

প্রকাশিত - ০৫ মে, ২০২৫   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আবারও পর্দায় ফিরছেন ‘রানি’।  আর সঙ্গে থাকছেন সেই রোমাঞ্চ, প্যাশন আর খুনোখুনি-তে মোড়া ‘হাসিন দিলরুবা’ এর সেই চেনা জগত। বেশ কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী তাপসী পান্নুর পাশাপাশি এ সিরিজের  চিত্রনাট্যকার কনিকা ঢিলোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে আসছে তৃতীয় পর্ব।  এরপরই শুরু হয়েছে চর্চা। যদিও সে চর্চায় খুব একটা প্রাণ ছিল না। তবে এবার প্রাণ পেল। পাকাপাকি মিলল খবর। সত্যি সত্যিই আসছে ‘হাসিন দিলরুবা ৩’।  পিংকভিলা জানিয়েছে তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে চলছে। ‘রানি’ আর ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর মৃত্যু ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে, তা আগের দু’টি সিজনের থেকেও বেশি উত্তেজক হবে বলেই টিমের ভাষ্য।

সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, নেটফ্লিক্সের অন্যতম সফল থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’। তাই এই সিরিজের তিন নম্বর সিজনের গল্পে চমক, মজা আর টুইস্ট—সব কিছুই তিনগুণ বাড়ানো হচ্ছে। তাপসী পান্নু নিজেও কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে ‘ফির অয়ি হাসিন দিলরুবা’-র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, “পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি! বলো দেখি?” আর তাতেই কানিকার ঝলমলে রিপ্লাই—“এইবারে পাগলামি তিনগুণ! 'পণ্ডিতজি' শুরু করে দিয়েছেন নতুন কিতাব!” তার মানে আরও নতুন নতুন রহস্য নিয়ে  রানি-কে নিয়ে প্রস্তুত হচ্ছে ‘হাসিন দিলরুবা ৩’।  আর তার পরই তাপসীর প্রশ্ন: “রানির জীবনে এবার কী কী অপ্রত্যাশিত মোচড় চাইছেন আপনারা?”

প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’, এরপর ২০২৪-এ আসে সিক্যুয়েল ‘ ফির অয়ি হাসিন দিলরুবা’। দু’টি ছবিতেই তাপসী ছিলেন মুখ্য ভূমিকায়, সঙ্গে ছিল প্রথমে বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে। দ্বিতীয় ছবিতে যোগ দেন সানি কৌশল।   সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে আলাদা একটা প্রভাব বিস্তার করে আছে। সিনেমাটি এতটাই দর্শককে বিনোদন দিয়েছিলো  এদিকে অভিনেত্রী তাপসী পান্নুকে সর্বশেষ তাকে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ সিনেমায়। সেখানে তার অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। তবে

তাপসীর পরবর্তী সিনেমা ‘গান্ধারী’। দেবাশীষ মাখিজা পরিচালিত এবং কানিকা ঢিলোঁ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে, চলতি বছরেই। ছবিতে ইশওয়াক সিং থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।