শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি বছর বাংলা নববর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত নিউইয়র্কে

প্রকাশিত - ০৪ মে, ২০২৫   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দারুণ এক বাঙালিময় সিদ্ধান্ত; এখন থেকে প্রতি বছর ১৪ এপ্রিল রাষ্ট্রীয়ভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হবে নিউইয়র্ক প্রদেশে। এই মর্মে সম্প্রতি একটি বিল পাশ হয়েছে নিউইয়র্ক সেনেটে। বিলটির প্রস্তাবনা এবং সেটি পাশের সময়ে সেনেট কক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে এ দেশে আসা দু’শোরও বেশি বাঙালি। বিল পাশ উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি বিল্ডিংয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। বাংলা সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী সাজসজ্জায় গোটা প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে নিউ ইয়র্কের সেনেটর লুইস সেপুলভেদা সবাইকে স্বাগত জানান। তাঁর বক্তৃতায় তিনি নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের নানা অবদানের কথা তুলে ধরেন এবং বাংলা নববর্ষকে একটি আন্তর্জাতিক উৎসব বলে অভিহিত করেন। তাঁর সঙ্গে ছিলেন নিউ ইয়র্কের আর এক সেনেটর নাথালিয়া ফার্নান্দেজ় এবং অন্যান্য সেনেটর। তাঁরা সকলেই বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তে অংশ নেন এবং বিলটি পাশে সম্মতি জানান। আমেরিকায় বসবাসকারী বাঙালি বংশোদ্ভূতদের সাংস্কৃতিক ঐতিহ্য, কঠোর পরিশ্রম ও সমাজে নানা ধরনের অবদান নিউইয়র্ক প্রদেশকে কী ভাবে সমৃদ্ধ করেছে, সে কথাই উঠে আসে সেনেটরদের বক্তৃতায়।

বাঙালি প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম এবং একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। তাঁরা সবাই বিশ্বায়নের যুগে বাংলা সংস্কৃতির গুরুত্ব ও প্রসার নিয়ে কথা বলেন এবং এই বিল পাশ করার জন্য সেনেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সেনেটের এই সিদ্ধান্তকে ‘আমেরিকার সাংস্কৃতিক সহনশীলতার এক চমৎকার উদাহরণ’ বলে মন্তব্য করেন নজরুল ইসলাম। বিশ্বজিৎ সাহার কথায়, “১৪ এপ্রিলকে নিউইয়র্ক গভর্নরের পক্ষ থেকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে— এটি বাঙালিদের জন্য একটি ঐতিহাসিক অর্জন।” আর রথীন্দ্রনাথ রায় মনে করিয়ে দেন, “পয়লা বৈশাখ কোনও ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের জাতিসত্তার এক শক্তিশালী প্রকাশ। নিউইয়র্ক কর্তৃপক্ষ আমাদের এই সংস্কৃতিকে সম্মান জানিয়ে যে স্বীকৃতি দিয়েছে, তার জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।” অনুষ্ঠানে উপস্থিত বাঙালিরা এক বাক্যে স্বীকার করে নেন যে, এই বিলটি আমেরিকায় বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছে। তাঁদের মতে, এটি শুধু নিউইয়র্কেরই নয়, বরং বিশ্বব্যাপী বাঙালিদের জন্য এক গর্বের মুহূর্ত।

কলকাতা থেকে আগত সাংস্কৃতিক কর্মী সোম্য এই অনুষ্ঠানের অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন। তাঁর কথায়, ‘এমন একটি ঐতিহাসিক ঘটনায় অংশ নিতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত লাগছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্জি শেরপা। তিনি এসেছেন লং আইল্যান্ড থেকে। তাঁর কথায়, ‘যদিও আমি নেপালি বংশোদ্ভূত, কিন্তু পশ্চিমবঙ্গে বড় হয়েছি ও পড়াশোনা করেছি। আমি এখন নিজেকে একজন বাঙালি বলেই মনে করি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।