শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিতে এলো ‌‘এক্সট্রিম এরোসল’

প্রকাশিত - ০৪ মে, ২০২৫   ০৪:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের নতুন সংযোজন ‘বসুন্ধরা এক্সট্রিম এরোসল-ইনসেক্ট কিলার’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫ এর ট্রেনিং হলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসুন্ধরা এক্সট্রিম এরোসল একটি শক্তিশালী ও কার্যকর মশা এবং অন্যান্য পোকামাকড়নাশক স্প্রে, যা বাজারে বিদ্যমান পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে পণ্যের উপাদান, কার্যকারিতা ও বাজারে সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন, বসুন্ধরা এক্সট্রিম এরোসল আমাদের ঘরোয়া নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকনগুনিয়াসহ সকল ধরনের মশাবাহী রোগ প্রতিরোধ করতে বসুন্ধরা গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই পণ্য তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করলে এটি মশাসহ ঘরের অন্যান্য পোকামাকড় মারতে সহায়ক।

এসময় আরও উপস্থিত ছিলেন শাহেদ জাহিদ, চিফ অপারেটিং অফিসার, সেক্টর-সি, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন, পণ্যটি দেশের সর্বত্র পৌঁছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই পণ্যটি বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে ভোক্তার চাহিদা অনুযায়ী পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।