শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে বানাবেন মগজের কাটলেট

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খাবারের তালিকায় মগজের পদ মানেই একটু ভিন্ন স্বাদ ও বিশেষ আয়োজন। মগজের ঝাল ফ্রাই বা ভুনা তো খাওয়াই হয়। তবে মগজের কাটলেট খেয়ে দেখেছেন কখনো?

বিশেষ আয়োজন বা অতিথি আপ্যায়নে ভিন্ন কিছু করতে চাইলে মগজের কাটলেট হতে পারে চমৎকার একটি স্ন্যাকস। গরু বা খাসির নরম মগজ আর মশলার মিশেলে তৈরি এই রিচ ও ক্রিমি কাটলেট মুখে দিলেই যেন গলে যায়। খুব বেশি ঝামেলা ছাড়াই সহজ উপকরণে বানিয়ে ফেলতে পারেন দারুণ এই পদটি। চলুন জেনে নিই কীভাবে।

উপকরণ
মূল মিশ্রণের জন্য:

    গরুর সেদ্ধ মগজ – ১ কাপ
    সেদ্ধ আলু – ২টি
    পাউরুটি – ৪-৫ টুকরো (দুধে ভিজানো)
    দুধ – আধা কাপ
    ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
    পুদিনা পাতা কুচি – ১ টেবিল চামচ
    গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
    কাঁচামরিচ কুচি – ১ চা চামচ
    পেঁয়াজ কুচি – ২-৩টি
    গরম মসলা গুঁড়া – ১-২ চা চামচ
    জিরা গুঁড়া – ½ চা চামচ
    জায়ফল গুঁড়া – ¼ চা চামচ
    টমেটো কেচাপ – ২ টেবিল চামচ
    লবণ – স্বাদমতো
    ভাজার জন্য প্রস্তুত করা:
    ফেটানো ডিম – ২টি
    ময়দা – আধা কাপ
    বিস্কুটের গুঁড়া – আধা কাপ
    তিল – ১ চা চামচ
    ভাজার জন্য তেল – প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

    প্রথমে তেল, ময়দা, ডিম এবং বিস্কুটের গুঁড়া বাদ দিয়ে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন।
    মিশ্রণটি ঢেকে রেখে দিন ১০ মিনিটের জন্য।
    
এরপর মিশ্রণ থেকে ইচ্ছেমতো কাটলেটের আকার তৈরি করুন।
    
প্রতিটি কাটলেট প্রথমে ময়দায় গড়িয়ে নিন, তারপর ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে মাখিয়ে নিন।
গড়া কাটলেটগুলো একটি ট্রেতে সাজিয়ে নরমাল ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে দিন।

এবার মাঝারি আঁচে ফ্রাইপ্যানে তেল গরম করে বাদামি রঙ হওয়া পর্যন্ত কাটলেটগুলো ভাজুন।

ভাজা শেষে গরম গরম কাটলেটের ওপরে তিল ছিটিয়ে দিন।

গরম গরম মগজের কাটলেট পরিবেশন করুন পছন্দের সস বা কেচাপের সঙ্গে। অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তার জন্য এটি দারুণ একটি সংযোজন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।