শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামেক্স কার্ডে পেমেন্ট আরও সহজ করতে সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডার চুক্তি

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৩:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অ্যামেক্স কার্ডে পেমেন্ট আরও সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।এই চুক্তির আওতায়, ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে সিটি ব্যাংক সরাসরি যুক্ত হবে। ফলে, আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ব্যবহারকারীরা ফুডপ্যান্ডায় আরও দ্রুত এবং সহজে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি অ্যামেক্স ব্যবহারকারীরা ফুডপ্যান্ডায় আকর্ষণীয় বিভিন্ন ডিল ও অফারও পাবেন।

সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গুলশান-১ এ অবস্থিত সিটি ব্যাংক সেন্টারে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংক কার্ডসের হেড তৌহিদুল আলম, ফুডপ্যান্ডার এন্টারপ্রাইজ হেড জহির রায়হান, ফুডপ্যান্ডার হেড অব অ্যাডস অ্যান্ড পার্টনারশিপ আদনান ফারুকী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সিটি ব্যাংকের হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, ফুডপ্যান্ডার সাথে আমাদের এই অংশীদারিত্ব ক্যাশলেস ও ডিজিটাল ইকোনমি নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। সাধারণত গ্রাহকেরা ফুড ডেলিভারি প্লাটফর্ম নিয়মিত ব্যবহার করে থাকেন; ফলে এই অংশীদারিত্ব কার্ডভিত্তিক পেমেন্ট সুবিধা জনপ্রিয় করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী বলেন, ব্রাউজিং থেকে শুরু করে চেকআউট পর্যন্ত উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। পেমেন্ট গেটওয়ে হিসেবে সিটি ব্যাংকের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করছি। পাশাপাশি আমেরিকান এক্সপ্রেস ব্যবহারকারীদের আরও আকর্ষণীয় সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা ঝামেলাবিহীন চেকআউট প্রক্রিয়া উপভোগ করতে পারবেন। এছাড়া, বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল-ফার্স্ট গ্রাহকদের ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।