শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মা হতে চলেছেন নাগা-শোভিতা

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ১০:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা গত বছর বিয়ে করেছিলেন। সম্প্রতি উভয়েই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫-এ উপস্থিত হয়েছিলেন। সেখানে শোভিতার লুক দেখে তাঁর গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোভিতা সেখানে একটি শাড়ি পরেছিলেন এবং তার লুক দেখে অনুমান করা হয় যে অভিনেত্রী গর্ভবতী।

বলা হচ্ছে যে অভিনেত্রী তার গর্ভবতী হওয়ার খবর লুকানোর জন্য এমন পোশাক পরেন। তবে এ ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য নেই। অন্যদিকে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র এই খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। ‘ঢিলা পোশাক পরার মানে এই নয় যে তিনি গর্ভবতী। এটা বেশ অদ্ভুত যে এরকম গল্প তৈরি করা হচ্ছে।’

উল্লেখ্য, নাগা এবং শোভিতার বিয়ে হয়েছিল ৪ ডিসেম্বর। বিয়ের আগে এবং পরেও উভয়েই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বন্ধ রেখেছেন মুখ। কিন্তু সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগা তাঁর দাম্পত্য জীবনকে ‘দুর্দান্ত’ বলে বর্ণনা করেছেন। জানিয়েছেন, তাদের পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বেশ সুন্দর করে বজায় রেখেছেন দুজনে। অভিনেতা আরও বলেছেন যে, সিনেমার প্রতি তাদের ভালোবাসা এবং ঘুরতে যাওয়ার শখ, তাঁদের সম্পর্ককে আর মজবুত করে তোলে।

শোভিতার সঙ্গে বিয়ে করার আগে নাগা বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভুকে। কিন্তু কয়েক বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। অনেকেরই দাবি, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন শোভিতা ধুলিপালার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নাগা। আর তাতেই হয় বিচ্ছেদ। যে কারণে রীতিমতো অবসাদে চলে যান সামান্থা। নাগা-শোভিতার বিয়ের পর থেকেই ক্রমাগত চলে এসেছে কটাক্ষ।

২০১৩ সালে মিস ইন্ডিয়া রানার আপ ছিলেন শোভিতা। বিজয়ীর খেতাব জিততে পারেননি, কিন্তু তিনি মিস আর্থে ভারতের প্রতিনিধিত্ব করেন। সাইকো রমন দিয়ে ২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ শোভিতার। একসময় গায়ের রংয়ের কারণে কম প্রত্যাখ্যান সহ্য করেননি শোভিতা। এমনকী, বিজ্ঞাপন থেকে রাতারাতি প্রতিস্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর জায়গায় একটি কুকুরকে কাস্ট করা হয়েছিল। তবে মেড ইন হেভেন সিনেমাটি বদলে দেয় শোভিতার ভাগ্য। শেফ, কালাকান্দি, কুরুপ, মেজর, পন্নিয়ান সেলভান, মাঙ্কি ম্যান, লাভ সিতারা-র মতো সিনেমায় কাজ করেছেন শোভিতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।